শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের প্রতিষ্ঠানটি কোন ধরনের বৈদেশিক বাণিজ্যের সাথে জড়িত? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানটি বৈদেশিক বাণিজ্যের আমদানি বাণিজ্যের সাথে জড়িত। বিদেশ থেকে পণ্য সামগ্রি ক্রয় করে আমাকে আমদানি বলে।পৃথিবীর কোন দেশেই স্বয়ংসম্পূর্ণ নয়। তাকে অন্য দেশের ওপর নির্ভরশীল হতে হয়। এমতাবস্থায় দেশের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন পণ্য বা সেবা সামগ্রী বিদেশ হতে আমদানি করতে হয়, যা আমদানি বাণিজ্য হিসেবে গণ্য। উদ্দীপকের মুন্সিগঞ্জের খান রাইস এন্টারপ্রাইজ ভারত থেকে চাল কিনে দেশীয় বাজারে বিক্রয় করে। প্রতিষ্ঠানটি ভারত থেকে ৫০০ মেট্রিক টন চাল ক্রয় করে। উক্ত ক্রয় কার্যক্রম আমদানি বাণিজ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের প্রতিষ্ঠানটি বৈদেশিক বাণিজ্যের অন্তর্গত আমদানি বাণিজ্যের সাথে জড়িত।

HSC Management 1st Paper Chapter 1: ব্যবসায়ের মৌলিক ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Management 1st Paper · Chapter 1: ব্যবসায়ের মৌলিক ধারণা · সৃজনশীল

উদ্দীপকের প্রতিষ্ঠানটি কোন ধরনের বৈদেশিক বাণিজ্যের সাথে জড়িত? ব্যা…

উদ্দীপক

মুন্সিগঞ্জের খান রাইস এন্টারপ্রাইজ ভারত থেকে চাল কিনে দেশীয় বাজারে বিক্রয় করে। প্রতিষ্ঠানটি ভারত থেকে ৫০০ মেট্রিক টন চাল ক্রয় করে। কিন্তু পরিবহনের সময় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উক্ত চাল ভিজে নষ্ট হয়ে যায়। এতে প্রতিষ্ঠানটি আর্থিক ক্ষতির সম্মুখীন হয়।

উত্তর

মুনাফা অর্জনের উদ্দেশ্যে ক্রয় বিক্রয় সংক্রান্ত কাজকে ট্রেড বলে।

উত্তর

ব্যবসায়ের মুখ্য উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। ব্যবসায় আয় থেকে ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকে মুনাফা বলে। মানুষ মুনাফা অর্জনের উদ্দেশ্যে ব্যবসায়িক কার্যক্রমের জড়িত হয়। কিন্তু ব্যবসায় ঝুঁকি ও অনিশ্চয়তা বিদ্যমান। একজন ব্যবসায়ী তার ব্যবসায় ঝুঁকি গ্রহণের মাধ্যমে মূলধন বিনিয়োগ করে এবং ঝুঁকির প্রতিদান স্বরূপ সে মুনাফা অর্জন করে। যেখানে ঝুঁকির পরিমাণ বেশি সেখানে মুনাফার পরিমানও বেশি। তাই মুনাফা কে ঝুকি গ্রহণের প্রতিদান বলা হয়।

উত্তর

উদ্দীপকের প্রতিষ্ঠানটি বৈদেশিক বাণিজ্যের আমদানি বাণিজ্যের সাথে জড়িত। বিদেশ থেকে পণ্য সামগ্রি ক্রয় করে আমাকে আমদানি বলে।পৃথিবীর কোন দেশেই স্বয়ংসম্পূর্ণ নয়। তাকে অন্য দেশের ওপর নির্ভরশীল হতে হয়। এমতাবস্থায় দেশের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন পণ্য বা সেবা সামগ্রী বিদেশ হতে আমদানি করতে হয়, যা আমদানি বাণিজ্য হিসেবে গণ্য। উদ্দীপকের মুন্সিগঞ্জের খান রাইস এন্টারপ্রাইজ ভারত থেকে চাল কিনে দেশীয় বাজারে বিক্রয় করে। প্রতিষ্ঠানটি ভারত থেকে ৫০০ মেট্রিক টন চাল ক্রয় করে। উক্ত ক্রয় কার্যক্রম আমদানি বাণিজ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের প্রতিষ্ঠানটি বৈদেশিক বাণিজ্যের অন্তর্গত আমদানি বাণিজ্যের সাথে জড়িত।

উত্তর

ভবিষ্যতে খান রাইস এন্টারপ্রাইজকে আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা করতে ব্যবসায়ের বীমা সহায়ক কাজটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি। মানুষের জীবন ও সম্পত্তি ঘিরে যে ঝুঁকি রয়েছে তার বিপক্ষে আর্থিক প্রতিরক্ষা মূলক ব্যবস্থাকে বিমা বলে। ব্যবসায়িক কাজের চাহিদা হ্রাস,পণ্য পচন, মূল্য হ্রাস,দুর্ঘটনা, চুরি, ডাকাতি ইত্যাদি ঝুঁকি বিদ্যমান। এ আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই বীমা করতে হয়। উদ্দীপকের মুন্সিগঞ্জের খান রাইস এন্টারপ্রাইজ ভারত থেকে চাল কিনে দেশীয় বাজারে বিক্রয় করে। প্রতিষ্ঠানটি ভারত থেকে ৫০০ মেট্রিক টন চাল ক্রয় করে। কিন্তু পরিবহনের সময় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উক্ত চাল ভিজে নষ্ট হয়ে যায়। এতে প্রতিষ্ঠানটি আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। বীমা হলো বীমা গ্রহীতা ও বীমা কারী প্রতিষ্ঠানের মধ্যে সম্পাদিত চুক্তি। এ ধরনের চুক্তির মাধ্যমে বীমা কারী বীমাগ্রহীতাকে নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে সম্ভাব্য ঝুঁকি বা বিপদ ক্ষতি হলে ক্ষতিপূরণ প্রদান করে। উদ্দীপকে খান এন্টারপ্রাইজও যদি বীমা ব্যবস্থা গ্রহণ করে তবে প্রতিষ্ঠানটিকে ভবিষ্যতে এমন ক্ষতির সম্মুখীন হতে হবে না। তাই আমি মনে করি, ভবিষ্যতে খান রাইস এন্টারপ্রাইজকে আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা করতে ব্যবসায়ী বীমা সহায়ক কাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
HSCManagement 1st PaperChapter 1: ব্যবসায়ের মৌলিক ধারণা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব মুরাদ রংপুরে একটি রাইস মিল স্থাপন করেছেন। তিনি তার এলাকার বিভিন্ন স্থানে চাল বিক্রি করেন। তিনি অভিজ্ঞতার মাধ্যমে বেশ উন্নতি সাধন করেছেন। তিনি এখন একটি স্বয়ংক্রিয় রাইস মিল স্থাপন করতে চান। কিন্তু এজন্য তার যথেষ্ট সক্ষমতা নেই।

Barisal · 2017

ক
ব্যবসায় কী?
খ
বিমা কীভাবে প্রতিবন্ধকতা দূর করে?
গ
মুরাদ সাহেব কী ধরনের শিল্প স্থাপন করেছেন? ব্যাখ্যা করো।
ঘ
মুরাদ সাহেবের সমস্যা উত্তরণে তোমার পরামর্শ দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.বিমা কীভাবে প্রতিবন্ধকতা দূর করে?

বিমা কীভাবে প্রতিবন্ধকতা দূর করে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.ব্যবসায় কী?

ব্যবসায় কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

চট্টগ্রামের আলম ট্রেডার্স শীত মৌসুমের শুরুতে আমেরিকার 'রিকার্ড' ট্রেডার্স-এর নিকট ৫০ লক্ষ টাকার শীতবস্ত্র ক্রয়ের জন্য ফরমায়েশ দেন। যাত্রাপথে দুর্যোগপূর্ণ আবহাওয়া ও জাহাজের যান্ত্রিক ত্রুটিজনিত কারণে ফরমায়েশকৃত পণ্য ২৩ দিন বিলম্বে চট্টগ্রাম বন্দরে পৌঁছে। শীত মৌসুম প্রায় শেষ হওয়ায় ফরমায়েশকৃত পণ্য কম দামে অন্য দেশে বিক্রি করে দেয়া হয়। ফলে প্রতিষ্ঠানটির ৫ লক্ষ টাকা লোকসান হয়।

Jessore · 2017

ক
আমদানি কী?
খ
প্রজনন শিল্প বলতে কী বোঝায়?
গ
উদ্দীপকে বর্ণিত আলম ট্রেডার্সের ব্যবসায়টি কোন ধরনের বৈদেশিক বাণিজ্য? ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানের লোকসান কমানোর ক্ষেত্রে ব্যবসায় সহায়ক কোন কাজটি অবদান রাখত বলে তুমি মনে করো? যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.প্রজনন শিল্প বলতে কী বোঝায়?

প্রজনন শিল্প বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আমদানি কী?

আমদানি কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ক, খ, গ তিন বন্ধু। ক তার হ্যাচারিতে আলো, তাপ ও বায়ু নিয়ন্ত্রণের মাধ্যমে ডিম থেকে মুরগির বাচ্চা পেয়ে থাকেন। গ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশেষজ্ঞ। তিনি তথ্য লিখন ও প্রক্রিয়াকরণের ব্যবসায়ে নিয়োজিত। খ, ক-এর হ্যাচারি থেকে পণ্য সংগ্রহ করেন। খ উক্ত পণ্যের চাহিদা, মূল্যস্তর, যোগাযোগ ব্যবস্থা ইত্যাদি বিষয়ে প্রয়োজনীয় তথ্য গ-এর নিকট থেকে সংগ্রহ করে উক্ত পণ্য সারাদেশে সরবরাহ করে থাকেন।

Sylhet · 2017

ক
ব্যবসায় কী?
খ
পুনঃরপ্তানি বলতে কী বোঝায়?
গ
উদ্দীপকে গ-এর কাজটি ব্যবসায়ের কোন শাখার অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো।
ঘ
উপযোগ সৃষ্টির ভিত্তিতে ক ও খ-এর কাজের ব্যাপারে তুলনামূলক মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.পুনঃরপ্তানি বলতে কী বোঝায়?

পুনঃরপ্তানি বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ব্যবসায় কী?

ব্যবসায় কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।