ভবিষ্যতের খান রাইস এন্টারপ্রাইজ কে আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা করতে ব্যবসায়ের কোন সহায়ক কাজটি ভূমিকা রাখতে পারে বলে তুমি মনে কর? যুক্তিসহ তোমার মতামত দাও।
উত্তর: ভবিষ্যতে খান রাইস এন্টারপ্রাইজকে আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা করতে ব্যবসায়ের বীমা সহায়ক কাজটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি। মানুষের জীবন ও সম্পত্তি ঘিরে যে ঝুঁকি রয়েছে তার বিপক্ষে আর্থিক প্রতিরক্ষা মূলক ব্যবস্থাকে বিমা বলে। ব্যবসায়িক কাজের চাহিদা হ্রাস,পণ্য পচন, মূল্য হ্রাস,দুর্ঘটনা, চুরি, ডাকাতি ইত্যাদি ঝুঁকি বিদ্যমান। এ আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই বীমা করতে হয়। উদ্দীপকের মুন্সিগঞ্জের খান রাইস এন্টারপ্রাইজ ভারত থেকে চাল কিনে দেশীয় বাজারে বিক্রয় করে। প্রতিষ্ঠানটি ভারত থেকে ৫০০ মেট্রিক টন চাল ক্রয় করে। কিন্তু পরিবহনের সময় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উক্ত চাল ভিজে নষ্ট হয়ে যায়। এতে প্রতিষ্ঠানটি আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। বীমা হলো বীমা গ্রহীতা ও বীমা কারী প্রতিষ্ঠানের মধ্যে সম্পাদিত চুক্তি। এ ধরনের চুক্তির মাধ্যমে বীমা কারী বীমাগ্রহীতাকে নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে সম্ভাব্য ঝুঁকি বা বিপদ ক্ষতি হলে ক্ষতিপূরণ প্রদান করে। উদ্দীপকে খান এন্টারপ্রাইজও যদি বীমা ব্যবস্থা গ্রহণ করে তবে প্রতিষ্ঠানটিকে ভবিষ্যতে এমন ক্ষতির সম্মুখীন হতে হবে না। তাই আমি মনে করি, ভবিষ্যতে খান রাইস এন্টারপ্রাইজকে আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা করতে ব্যবসায়ী বীমা সহায়ক কাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
HSC Management 1st Paper Chapter 1: ব্যবসায়ের মৌলিক ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 1: ব্যবসায়ের মৌলিক ধারণা · সৃজনশীল
ভবিষ্যতের খান রাইস এন্টারপ্রাইজ কে আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা করত…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর