উদ্দীপকে কার্পেট এবং অকটেন কোন ধরনের শিল্প?
উত্তর: উদ্দীপকে কার্পেট হল প্রক্রিয়া ভিত্তিক শিল্প এবং অক্টেন হল বিশ্লেষণ শিল্প। যে শিল্পে একাধিক স্তর বা প্রক্রিয়া ব্যবহার করে কোন একটি পূর্ণাঙ্গ দ্রব্য তৈরি করা হয়, তাকে প্রক্রিয়াভিত্তিক শিল্প বলে। তুলা থেকে সুতা, সুতো থেকে কাপড়, কাপড় থেকে পোশাক। একই ভাবে বিভিন্ন উপাদান থেকে কার্পেট তৈরি হয় ইত্যাদি। অন্যদিকে, যে প্রক্রিয়ায় কোন দ্রব্য বা পদার্থ বিশ্লেষণ করে একাধিক ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের দ্রব্য প্রস্তুত করা হয় তাকে বিশ্লেষণ শিল্প বলে। যেমন: অশোধিত খনিজ তেল থেকে কেরোসিন, ডিজেল, পেট্রোল ও অকটেন প্রভৃতি তৈরি করা হয়। উদ্দীপকে দেখা যায়, পৃথিবী জুড়ে ব্যবসায় বাণিজ্যের প্রসার। একেক পণ্য বা দ্রব্য একই স্থানের জন্য গুরুত্বপূর্ণ। বাংলাদেশের বর্তমানে কার্পেট শিল্পের প্রসার দেখা যাচ্ছে। অকটেনের কারণে যানবাহনে জ্বালানি খরচ কম হচ্ছে। এখানে যে শিল্প গুলো দেখানো হচ্ছে সেগুলো হল প্রক্রিয়া ভিত্তিক শিল্প ও বিশ্লেষণ শিল্প।
HSC Management 1st Paper Chapter 1: ব্যবসায়ের মৌলিক ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 1: ব্যবসায়ের মৌলিক ধারণা · সৃজনশীল
উদ্দীপকে কার্পেট এবং অকটেন কোন ধরনের শিল্প?
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর