উদ্দীপকের আলোকে এই ব্যবসার নাম এবং প্রতিষ্ঠানের নাম এবং তার ভাষ্য বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের আলোকে এই ব্যবসায়ের নাম হচ্ছে সামাজিক ব্যবসায়। যে ব্যবসায় মুনাফা প্রাপ্তির লক্ষ্যে গঠিত না হয়ে তা সমাজের কল্যাণ, দারিদ্র দূরীকরণ ও ব্যবসায় প্রসারের জন্য ব্যয় করা হয় তাকে সামাজিক ব্যবসায় বলে। এ ব্যবসায় বিনিয়োগকারী কোন মুনাফা নেন না, শুধু তাদের বিনিয়োগকৃত অর্থ ফেরত নেন। মুনাফা ব্যবসার সম্প্রসারণ পুনরায় বিনিয়োগ করা হয়। এছাড়া সমাজের দরিদ্র দূর করা ও সামাজিক কল্যাণে মুনাফা ব্যয় করা হয়। মূলত, মানসিক সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে মালিক এ ধরনের অর্থ বিনিয়োগ করে। উদ্দীপকে দেখা যায়, বিভিন্ন ধরনের প্রসার ব্যবসায় বাণিজ্যের মাধ্যমে সম্ভব। বাংলাদেশে দরিদ্র লোকের বসবাস। ব্যবসার মাধ্যমে দরিদ্র মানুষের দারিদ্র দূরীকরণের চিন্তাভাবনা। "আবিদা" ভাবে এদেশে এমন এক ধরনের ব্যবসায় দরকার যেখানে পণ্যের উন্নয়নের সাথে সাথে ব্যক্তি ও সমাজের উন্নতি হয় এমন কোম্পানি প্রতিষ্ঠা করবে যার কাজ হবে বাণিজ্যিক, উদ্দেশ্য হবে সামাজিক। এ ব্যবসায়ের প্রতিষ্ঠাতা দেশেরই মানুষ। এখানে যে ব্যবসায়ীটির কথা বলা হয়েছে সেই ব্যবসায়ীটি হলো সামাজিক ব্যবসায়। এ ধরনের ব্যবসায় মুনাফা জনগণের কল্যাণে অনুদান হিসেবে ব্যবহার করা হয়। এছাড়া, দরিদ্র মানুষের জীবন যাত্রার মান উন্নয়নে বিনিয়োগকারীরা নতুন কর্মসূচি প্রণয়ন করেন। তাই সমাজের মানুষের উপকারের জন্য সামাজিক ব্যবসায় খুবই গুরুত্বপূর্ণ।
HSC Management 1st Paper Chapter 1: ব্যবসায়ের মৌলিক ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 1: ব্যবসায়ের মৌলিক ধারণা · সৃজনশীল
উদ্দীপকের আলোকে এই ব্যবসার নাম এবং প্রতিষ্ঠানের নাম এবং তার ভাষ্য ব…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর