মি. রাতুলের গৃহীত এমন উদ্যোগ কি দেশে বেকারত্ব হ্রাসে ইতিবাচক ভূমিকা পালন করবে? মতামত দাও।
উত্তর: মি. রাতুলের গৃহীত এমন ব্যবসায় উদ্যোগ দেশের বেকারত্ব হ্রাসে ইতিবাচক ভূমিকা পালন করবে। ব্যবসায় উদ্যোগের বিষয়বস্তু নতুন ব্যবসা শুরুর সাথে সম্পর্কিত। এটা সম্পূর্ণ নতুন ব্যবসা হতে পারে, নতুন পণ্য বা সেবা ব্যবসায় সংযুক্ত করার প্রয়াস হতে পারে, নতুন প্রক্রিয়া বা পদ্ধতি চালু করা হতে পারে, নতুন বাজারে প্রবেশ প্রচেষ্টা হতে পারে এসব কিছুর সাথে যেহেতু নতুন চিন্তাযুক্ত তাই এগুলো ব্যবসায় উদ্যোগের অন্তর্ভুক্ত। উদ্দিপকে জনাব রাতুল পড়াশোনা শেষ করে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির জন্য চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। অবশেষে বাড়িতে ফিরে নিজেদের পতিত পুকুরটি সংস্কার করে তাতে বৈজ্ঞানিক উপায়ে মাছ চাষ শুরু করেন। পুকুরে পানির উপরের স্তর,মধ্যস্তর ও নিম্ন স্তরের জন্য ভিন্ন ভিন্ন প্রজাতির মাছ চাষ করেন। বর্তমানে মি. রাতুল একজন জনপ্রিয় ও সফল মাছ চাষি।তার এই কার্যক্রম এখন অনেকেই অনুসরণ করছে। ব্যবসায় উদ্যোগ ছাড়া অনুন্নত, উন্নত বা উন্নয়নশীল কোন দেশের অর্থ সামাজিক উন্নয়ন কল্পনা করা যায় না। দেশের চাকরির ক্ষেত্র সীমিত তাই যদি কেউ নিজ উদ্যোগে কোনো প্রতিষ্ঠান স্থাপন করে সে ক্ষেত্রে ব্যক্তির অবস্থার পরিবর্তনের পাশাপাশি কিছু লোকের কর্মসংস্থানের সৃষ্টি হয়। পাশাপাশি তার উদ্যোগের সফলতায় দেশের অনেকেই ব্যবসা করতে এগিয়ে আসবে। যা দেশ ও দেশের মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নয়নের পাশাপাশি দেশের জন্য কল্যাণ বয়ে আনবে। তাই আমি মনে করি, মি. রাতুলের গৃহীত এমন ব্যবসায় উদ্যোগ দেশের বেকারত্ব হ্রাসে ইতিবাচক ভূমিকা পালন করবে।
HSC Management 1st Paper Chapter 1: ব্যবসায়ের মৌলিক ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 1: ব্যবসায়ের মৌলিক ধারণা · সৃজনশীল
মি. রাতুলের গৃহীত এমন উদ্যোগ কি দেশে বেকারত্ব হ্রাসে ইতিবাচক ভূমিকা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর