উদ্দীপকে মি. জুনায়েদ কোন ধরনের বাণিজ্যের সাথে জড়িত? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের জুনায়েদ বৈদেশিক বাণিজ্যের সাথে জড়িত। এক দেশের সাথে অন্য দেশের বা এক দেশের ব্যবসায়ের সাথে অন্য দেশের ব্যবসায়ের যে ক্রয় বিক্রয় কার্য সম্পাদিত হয় তাকে বৈদেশিক বাণিজ্য বলে। এক্ষেত্রে ক্রেতা ও বিক্রেতা উভয় ভিন্ন ভিন্ন দেশের হয়ে থাকে। বৈদেশিক বাণিজ্য আমদানি, রপ্তানি ও পুনঃরপ্তানি এই তিন ধরনের হয়ে থাকে। উদ্দীপকে মি. জুনায়েদ ইরান থেকে খেজুর এনে সারাদেশে সরবরাহ করেন। ক্রেতাদের চাহিদা বিবেচনা করে তিনি ১২ টন খেজুর ক্রয় এর ফরমায়েশ দেন।বিদেশ থেকে ক্রয় করার কাজ বৈদেশিক বাণিজ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে মি. জুনায়েদ বৈদেশিক বাণিজ্যের আওতাভুক্ত আমদানির সাথে জড়িত।
HSC Management 1st Paper Chapter 1: ব্যবসায়ের মৌলিক ধারণা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 1: ব্যবসায়ের মৌলিক ধারণা · সৃজনশীল
উদ্দীপকে মি. জুনায়েদ কোন ধরনের বাণিজ্যের সাথে জড়িত? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর