উদ্দীপকে কোন পরিবেশের অভাবে ক্ষতির সম্মুখীন হন? বিশ্লেষণ কর।
উত্তর: সুষ্ঠু রাজনৈতিক পরিবেশের অভাবে মাহমুদা ব্যাপক ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হন। দেশের সার্বভৌমত্ব, সরকারের স্থিতিশীলতা, দৃষ্টিভঙ্গি ও নীতিমালা, রাজনৈতিক দল, নেতৃত্ব ও তাদের চিন্তাভাবনা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ইত্যাদি মিলিয়ে যে পারিপার্শ্বিকতার জন্ম নেয় তাকে রাজনৈতিক পরিবেশ বলে। উদ্দীপকে দেখা যায়, মাহমুদা ঈদকে সামনে রেখে তিনি তার দোকানের জন্য নরসিংদী থেকে অনেক টাকার অর্থাৎ প্রায় পাঁচ লক্ষ টাকার কাপড় ক্রয় করেন। পথিমধ্যে কতিপয় দুর্বৃত্ত তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অপারগ হলে দুর্বৃত্তরা তার গাড়িতে আগুন ধরিয়ে দেয়। ফলে তার ব্যাপক ক্ষতি হয়। যদি আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনুকূলে থাকত তাহলে এ ধরনের প্রতিবন্ধকতা দূর করা সম্ভব হতো। মূলত আইন-শৃঙ্খলা পরিস্থিতি প্রতিকূল থাকার কারণে মাহমুদার কাছে দুর্বত্তরা চাঁদা দাবি করার সাহস পেয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি রাজনৈতিক পরিবেশের অন্যতম উপাদান। আর আইন-শৃঙ্খলা স্থিতিশীল না থাকায় জনাব মাহমুদ দুর্বৃত্তদের হামলার শিকার হন। সুতরাং বলা যায়, সুষ্ঠু রাজনৈতিক পরিবেশের অভাবে জনাব মাহমুদ ব্যাপক ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হন।
HSC Management 1st Paper Chapter 2: ব্যবসায় পরিবেশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 2: ব্যবসায় পরিবেশ · সৃজনশীল
উদ্দীপকে কোন পরিবেশের অভাবে ক্ষতির সম্মুখীন হন? বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর