উদ্দীপক
X ও Y একটি অংশীদারী কারবারের দুইজন অংশীদার। ২০২৪ সালের ১ জানুয়ারি তারিখে তাদের মূলধন হিসাবের উদ্বৃত্ত ছিল যথাক্রমে ১,০০,০০০ টাকা ও ৮০,০০০ টাকা। তারা কারবারের লাভ-ক্ষতি ২:১ অনুপাতে বণ্টন করে নেয়। Y বছরে ১০,০০০ টাকা বেতনস্বরূপ পাবে। ১ জুলাই তারিখে X ৫০,০০০ টাকা কারবারে অতিরিক্ত মূলধন প্রদান করে এবং Y কারবারে ৪০,০০০ টাকা ঋণ প্রদান করে। X ও Y সারা বছর কারবার থেকে যথাক্রমে নগদ ৩০,০০০ টাকা ও ২৪,০০০ টাকা উত্তোলন করে। মূলধন ও উত্তোলনের ওপর ১০% সুদ ধার্য করতে হবে।Y এর বেতন ডেবিট করার পর ২০২৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে কারবারে নিট মুনাফা দাঁড়ায় ৫২,৯০০ টাকা।