নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : অটবি লি. এর বই থেকে নিম্নলিখিত তথ্যসমূহ নেওয়া হয়েছে : ২০১৫ইং জানু. ১: প্রারম্ভিক উদ্বৃত্ত ২০০ একক, প্রতি একক ৫০০ টাকা। জানু. ১০: মাল ক্রয় ৩৫০ একক, প্রতি একক ৫২০ টাকা। " ২০: মাল বিক্রয় ৪০০ একক প্রতি একক ৫৩০ টাকা। [রা. বো. '১৫] Q. FIFO পদ্ধতির পরিবর্তে LIFO পদ্ধতিতে জানুয়ারি ২০ তারিখে বিক্রীত পণ্যের ব্যয় নির্ণয় করলে কোম্পানির মুনাফা কী পরিমাণ হ্রাস পাবে?
ক. ৩,০০০ টাকা
খ. ৫,০০০ টাকা
গ. ৮,০০০ টাকা
ঘ. ১৩,০০০ টাকা
উত্তর: ৩,০০০ টাকা
ব্যাখ্যা: মুনাফা হ্রাস পাবে : LIFO পদ্ধতিতে বিক্রীত পণ্যের ব্যয় = (৩৫০ × ৫২০) + (৫০ × ৫০০) = ১,৮২,০০০ + ২৫,০০০ = ২,০৭,০০০ ... মুনাফা হ্রাস পাবে = LIFO পদ্ধতিতে বিক্রীত পণ্যের ব্যয় - FIFO পদ্ধতিতে বিক্রীত পণ্যের ব্যয় = ২,০৭,০০০ – ২,০৪,০০০ = ৩,০০০।
HSC Accounting 2nd Paper Chapter 8: মজুদ পণ্যের হিসাবরক্ষণ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Accounting 2nd Paper · Chapter 8: মজুদ পণ্যের হিসাবরক্ষণ · MCQ

