নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও : জেমিন ট্রেডার্সের তথ্যাদি নিম্নরূপ: ২০২৪ জানুি. ১, প্রারম্ভিক উদ্বৃত্ত ৪০০ একক, প্রতি একক ২৫ টাকা দরে। " ১০ পণ্য ক্রয় ৩০০ একক, প্রতি একক, ৩০ টাকা দরে। " ১৫ পণ্য ইস্যু ৫০০ একক। " ২৫ পণ্য ক্রয় ২০০ একক, প্রতি একক ৩২ টাকা দরে। Q. ভারযুক্ত গড় পদ্ধতিতে ২৫ তারিখে মজুদ পণ্যের মূল্য কত?
ক. ৫,৪২৯ টাকা
খ. ৬,৪০০ টাকা
গ. ১১,৮২৯ টাকা
ঘ. ১৩,৫৭১ টাকা
উত্তর: ১১,৮২৯ টাকা
ব্যাখ্যা: ১৫ তারিখ পর্যন্ত হিসাব: মোট পণ্য: (৪০০ + ৩০০) = ৭০০ একক মোট মূল্য: (১০,০০০ + ৯,০০০) = ১৯,০০০ টাকা ইস্যুর পর বাকি থাকে: (৭০০ - ৫০০) = ২০০ একক এই ২০০ এককের মূল্য: (১৯,০০০ ÷ ৭০০) × ২০০ = ৫,৪২৮.৫৭ টাকা ২৫ তারিখের হিসাব: নতুন কেনা হলো: ২০০ একক × ৩২ টাকা = ৬,৪০০ টাকা ২৫ তারিখের মোট মজুদ মূল্য: ৫,৪২৮.৫৭ (আগের মজুদ) + ৬,৪০০ (নতুন কেনা) = ১১,৮২৮.৫৭ টাকা (যা প্রায় ১১,৮২৯ টাকা)।
HSC Accounting 2nd Paper Chapter 8: মজুদ পণ্যের হিসাবরক্ষণ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Accounting 2nd Paper · Chapter 8: মজুদ পণ্যের হিসাবরক্ষণ · MCQ