অনুসারীদেরকে লক্ষ্যের দিকে ধাবিত করার কৌশলকে কি বলা হয়।
উত্তর: কোন দল বা গোষ্ঠীর আচরণ ও কাজকে নির্দিষ্ট লক্ষ্যপানে এগিয়ে নিয়ে উদ্দেশ্য সাধনের কৌশল কে নেতৃত্ব বলে। কার্যকর নেতৃত্ব প্রতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সুষ্ঠু নেতৃত্ব প্রাতিষ্ঠানিক কাজকর্মে গতিশীলতা আনে। সুষ্ঠু সংগঠন, উন্নত যন্ত্রপাতি এবং অন্যান্য উপকরণের উপস্থিতি প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য যথেষ্ট নয়। উপকরণাদিও সুষ্ঠু ব্যবহার এবং শ্রমিক কর্মীদের প্রয়োজনীয় উৎসাহ, উদ্দীপনা এবং প্রণোদনা নেতৃত্বের ওপর নির্ভর করে। নেতৃত্ব হলো এমন একটি কৌশল যাতে দলীয় সদস্যরা তাদের সম্ভাব্য সর্বাধিক সামর্থ্য অনুযায়ী নির্ধারিত লক্ষ্য অর্জনের তৎপর হয়। তাই যোগ্য নেতৃত্ব জনশক্তিকে সঠিকভাবে পরিচালিত করে লক্ষ অর্জনের জন্য সহায়তা করে বিধায় প্রতিষ্ঠানে নেতৃত্বের প্রয়োজন।
HSC Management 2nd Paper Chapter 6: নেতৃত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 6: নেতৃত্ব · সৃজনশীল
অনুসারীদেরকে লক্ষ্যের দিকে ধাবিত করার কৌশলকে কি বলা হয়।
উত্তর