মি. কালামের ক্রীত শেয়ারের সাথে মি. সালামের ক্রিত শেয়ারের বৈসাদৃশ্যতা বিশ্লেষণ কর।
উত্তর: মি. কালাম সাধারণ শেয়ার ক্রয় করেন এবং মি. সালাম অগ্রাধিকার শেয়ার ক্রয় করেন। তাদের উভয়ের মধ্যে সাধারণ শেয়ার অধিক গ্রহণযোগ্য। যে শেয়ার মালিকদের অধিকার, কর্তব্য ও দায়িত্ব কোম্পানিতে সবচেয়ে বেশি কিন্তু ব্যবসায় লভ্যাংশ পাবার ক্ষেত্রে সাধারণ অধিকার ভোগ করে তাকে সাধারণ শেয়ার বলে। অন্যদিকে যে শেয়ারের মালিক কোম্পানির লভ্যাংশ বন্টন ও বিলোপসাধন সময় মূলধন ফেরতে অন্যান্য শেয়ার মালিকের চেয়ে বেশি অগ্রাধিকার পান তাকে অগ্রাধিকার শেয়ার বলে। উদ্দীপকের মি.কালাম ও মি. সালাম " Yলিমিটেড কোম্পানির শেয়ার ক্রয় করেন। মি.কালাম শেয়ারের বিপরীতে মুনাফা পাবেন এমন কোন নিশ্চয়তা নেই, তবে তিনি সিদ্ধান্ত গ্রহণে মতামত ও ভোট দিতে পারেন। অপরদিকে মি. সালাম কোম্পানির এমন এক ধরনের শেয়ার কর করেছেন যা থেকে তিনি প্রতিবছর ১০% হারে লভ্যাংশ পাবেন। অগ্রাধিকার শেয়ার মালিকগণের লভ্যাংশ সাধারণ শেয়ারহোল্ডারদের পূর্বে দেওয়া হলেও এরা মূলত কোম্পানির পাওনাদার। অন্যদিকে সাধারণ শেয়ারহোল্ডার কোন কোম্পানির মালিক হিসেবে গণ্য হয়। তাই এরকম ভোটে প্রার্থী হতে পারে এবং ভোট দিতে পারে। তাই বলা যায় কালাম ও সালামের ক্রয় ক্রীত শেয়ারের মধ্যে সালামের শেয়ারটি অধিক গ্রহণযোগ্য।
HSC Management 1st Paper Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় · সৃজনশীল
মি. কালামের ক্রীত শেয়ারের সাথে মি. সালামের ক্রিত শেয়ারের বৈসাদৃশ্…
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর