উদ্দীপকে 'পায়রা লি.' কোম্পানিটির শেয়ার বিক্রয়ে কেন বাধার সম্মুখীন হলেন? যুক্তিসহ তোমার সুচিন্তিত মতামত ব্যক্ত কর।
উত্তর: উদ্দীপকের পায়রা লিমিটেড কোম্পানি একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি হওয়ায় শেয়ার বিক্রয়ে বাধার সম্মুখীন হয়। যে কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন দুইজন এবং সর্বোচ্চ ৫০ জন,শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয় তাকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে। সাধারণত প্রাইভেট লিমিটেড কোম্পানি পরিচিতজনদের নিয়ে ছোট পরিসরে হয়ে থাকে। এই কোম্পানি নিবন্ধনপত্র পাওয়ার পরপরই কার্যক্রম শুরু করতে পারে। তবে প্রাইভেট লিমিটেড কোম্পানি শেয়ারবাজারে শেয়ার বিক্রয় করে মূলধন সংগ্রহ করতে পারে না। উদ্দীপকে রিয়াজ তার ২০ বন্ধুকে নিয়ে 'পায়রা লিমিটেড' নামে একটি কোম্পানি গঠনের উদ্যোগ নিলেন। তারা যথাযথ পরিকল্পনা ও দলিলপত্র দাখিল করে নিবন্ধনপত্র সংগ্রহ করেন। নিবন্ধনপত্র পেয়েই কোম্পানিটি কার্যরম্ভ করতে পারল। কিন্তু শেয়ার বিক্রয় করতে গিয়ে তারা বাধার সম্মুখীন হয়। উদ্দীপকের পায়রা লি. একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি হওয়ায় তারা শেয়ার বিক্রয় করতে পারবেনা।আইন অনুযায়ী এরূপ কোম্পানি শুধুমাত্র ঘরোয়া পরিবেশে নিজেদের মধ্যে শেয়ার বিক্রয় করতে পারে কিন্তু জনসাধারণের উদ্দেশ্যে শেয়ার বিক্রয় করতে পারে না। তাই বলা যায়, উদ্দীপকের পায়রা লিমিটেড একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি হওয়ায় শেয়ার বিক্রয়ে তারা বাধার সম্মুখীন হয়েছে বলে আমি মনে করি।
HSC Management 1st Paper Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় · সৃজনশীল
উদ্দীপকে 'পায়রা লি.' কোম্পানিটির শেয়ার বিক্রয়ে কেন বাধার সম্মুখী…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর