ABC নামক কোম্পানির নিবন্ধন নিতে প্রণীত প্রথম দলিলটি কোন ধরনের তা ব্যাখ্যা কর।
উত্তর: ABC নামক কোম্পানির নিবন্ধন নিতে প্রণীত প্রথম দলিলটি হল স্মারকলিপি। স্মারকলিপি হলো কোম্পানির মূল দলিল, সনদ বা সংবিধান। এতে কোম্পানির সকল কার্যক্রম সংক্ষিপ্ত আকারে লেখা থাকে। স্মারকলিপিতে অন্তর্ভুক্ত নেই এমন কাজ কোম্পানি সম্পাদন করতে পারে না। করলে তা ক্ষমতা বহির্ভূত কাজ হিসেবে গণ্য হয় যা আইনত অবৈধ। উদ্দীপকে মিস্টার আরিয়ান তার ১০ জন বন্ধু নিয়ে ABC কোম্পানি নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান গঠন করেছেন। এই প্রতিষ্ঠানের নিবন্ধন নিতে তাদের দুটি দলিল তৈরি করতে হয়েছে। প্রথম দলিলটি সংক্ষিপ্ত লেখা হলেও তা মুখ্য দলিল এবং অন্যটি তার সহযোগী দলিল। তাদের প্রণীত প্রথম দলিলটির বৈশিষ্ট্য স্মারকলিপির সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, ABC নামক কোম্পানির নিবন্ধন নিতে প্রণীত প্রথম দলিলটি স্মারকলিপি।
HSC Management 1st Paper Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় · সৃজনশীল
ABC নামক কোম্পানির নিবন্ধন নিতে প্রণীত প্রথম দলিলটি কোন ধরনের তা ব্…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর