উদ্দীপকে ব্যবসায় সংগঠনের কোন বৈশিষ্ট্যের প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ব্যবসা সংগঠনে চিরন্তন অস্তিত্ব বৈশিষ্ট্যটি ইঙ্গিত করা হয়েছে। কোম্পানি সংগঠন অন্যান্য ব্যবসা সংগঠনের মতো খুব সহজেই বিলুপ্ত হয় না। তাই আইন অনুযায়ী এ ব্যবসা চিরন্তন অস্তিত্বের মর্যাদা ভোগ করে। পৃথক ও স্বাধীন সত্তার নতুন শেয়ার হোল্ডারদের মৃত্যু, দেউলিয়াত্ব, শেয়ার হস্তান্তর ইত্যাদি এ ব্যবসায়ের বিপন্ন ঘটায় না। আইনগত আনুষ্ঠানিকতার মাধ্যমেই এ ব্যবসার বিলোপ ঘটে। উদ্দীপকের X এর ব্যবসাটি একটি অংশীদারী ব্যবসা। অংশীদারি ব্যবসায়ের পৃথক সত্তা নেই। তাই মালিকের অনুপস্থিতিতে ব্যবসায়ের বিলপ সাধন হবে। কেননা কারবারের পৃথক কোন সত্তা নেই। পক্ষান্তরে ওয়াই এর কারবারটি যৌথ মূলধনী কারবার। মালিকের মৃত্যু কিংবা শেয়ার হস্তান্তরে ব্যবসাটির উপর কোন প্রভাব পড়ে না। তাই বলা যায়,উদ্দীপকে ব্যবসা সংগঠনের চিরন্তন অস্তিত্ব বৈশিষ্ট্যের প্রতি ইঙ্গিত করা হয়েছে।
HSC Management 1st Paper Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় · সৃজনশীল
উদ্দীপকে ব্যবসায় সংগঠনের কোন বৈশিষ্ট্যের প্রতি ইঙ্গিত করা হয়েছে? …
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর