উদ্দীপকের ৩নং ধাপটি সম্পন্ন করে যে কোম্পানি ব্যবসায় শুরু করতে পারে- সেক্ষেত্রে যে সকল আনুষ্ঠানিকতা পালন করতে হবে তার যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকের ৩নং ধাপ সম্পন্ন হলে প্রাইভেট লিমিটেড কোম্পানি ব্যবসায় শুরু করতে পারে। তবে এজন্য বিভিন্ন ধরনের আনুষ্ঠানিকতা পালন করতে হবে। যে কোম্পানির সদস্যসংখ্যা কমপক্ষে ২ জন এবং সর্বোচ্চ ৫০ জন, যার শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয় তাকে প্রাইভেট লি. কোম্পানি বলে। এরূপ কোম্পানি নিবন্ধনপত্র পাওয়ার পর পরই কাজ শুরু করে দেয়। তবে এরা বাজারে শেয়ার বিক্রয় করতে পারে না। কোম্পানি সংগঠন গঠনের পর্যায় চারটি। এগুলো হচ্ছে: উদ্যোগ গ্রহণ পর্যায়, দলিলপত্র প্রণয়ন পর্যায়, নিবন্ধনপত্র সংগ্রহ পর্যায় এবং কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ পর্যায়। এই পর্যায়গুলোর মধ্যে ৩য় অর্থাৎ নিবন্ধনপত্র সংগ্রহ পর্যায়ের পর প্রাইভেট লিমিটেড কোম্পানি কাজ শুরু করতে পারে। উদ্দীপকে প্রাইভেট লিমিটেড কোম্পানিকে বুঝানো হয়েছে। কোম্পানি আইন অনুযায়ী উক্ত কোম্পানি নিবন্ধনপত্র পাওয়ার পর পরই কাজ - শুরু করে দিতে পারে। তবে উক্ত নিবন্ধনপত্র সংগ্রহ করার জন্য নিবন্ধক অফিস হতে প্রয়োজনীয় ফরম সংগ্রহ করে তা পূরণ ও স্বাক্ষরপূর্বক দলিলপত্র সন্নিবেশিত করে নিবন্ধকের নিকট জমা দিতে হয়। এছাড়াও অনুমোদিত মূলধন অনুপাতে প্রয়োজনীয় স্ট্যাম্প ও ফি এর সাথে দাখিল করতে হয়। পাশাপাশি স্মারকলিপি ও সংঘবিধিতে দুই জন সদস্যের স্বাক্ষর থাকতে হয়।
HSC Management 1st Paper Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় · সৃজনশীল
উদ্দীপকের ৩নং ধাপটি সম্পন্ন করে যে কোম্পানি ব্যবসায় শুরু করতে পারে-…
উদ্দীপক

Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর