জনাব তুষার ও তার বন্ধুদের দ্বারা গঠিত প্রথম পর্যায়ে ব্যবসাটি কোন ধরনের কোম্পানির সংগঠন?
উত্তর: উদ্দীপকে বনিত ব্যবসায়ের প্রতিষ্ঠানটি পাবলিক লিমিটেড কোম্পানি। যে কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন ৭ জন এবং সর্বোচ্চ শেয়ার দ্বারা সীমাবদ্ধ, শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য এবং জনগণের উদ্দেশ্যে শেয়ার ও ঋণপত্র বিক্রয়ের আহবান জানানো যায় তাকে পাবলিক লিমিটেড কোম্পানি বলে। এরূপ কোম্পানির ব্যবসায়িক কার্যক্রম শুরু করতে কার্যরম্ভের অনুমতিপত্র সংগ্রহ করতে হয়। উদ্দীপকে, জনাব তুষার ও তার ছয় বন্ধু মিলে আইনের বাধ্যবাধকতা মেনে নিবন্ধনের পরেই "জয়া" নামে একটি পোশাক শিল্পের ব্যবসা শুরু করেন। বাজারে পণের ব্যাপক চাহিদা থাকায় ব্যবসা বাজার ছাড়িয়ে আন্তর্জাতিক বাজারেও তারা পণ্যের প্রসার ঘটান। ইতিমধ্যে প্রতিষ্ঠানটি দেশের সর্বোচ্চ করদাতা হিসেবে পুরস্কার লাভ করে। দেখা যাচ্ছে তারা কার্যক্রমের অনুমতিপত্র সংগ্রহের পর ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে পারছেন যা পাবলিক লিমিটেড কোম্পানির সাথে সামঞ্জস্যপূর্ণ । তাই বলা যায়, জনাব তুষার ও তার বন্ধুদের দ্বারা গঠিত প্রথম পর্যায়ের ব্যবসায়ীটি পাবলিক লিমিটেড কোম্পানি।
HSC Management 1st Paper Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় · সৃজনশীল
জনাব তুষার ও তার বন্ধুদের দ্বারা গঠিত প্রথম পর্যায়ে ব্যবসাটি কোন ধ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর