উদ্দীপকে কোম্পানি সংগঠনটির ধরন বিবেচনা করে আদালতের গৃহীত কার্যক্রমের যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে আদালতের গৃহীত কার্যক্রম সম্পূর্ণ যৌক্তিক। শেয়ার মালিক,পাওনাদার বা কোম্পানি নিবন্ধকের আবেদনের প্রেক্ষিতে বা অন্য কোন যুক্তি সঙ্গত কারণে আদালত কোম্পানির বিলপসাধনের নির্দেশ দিলে তাকে আদালত কর্তৃক বাধ্যতামূলক বিলোপসাধন বলে। কোম্পানি আইনের ২০৪১ ধারায় এ সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। উদ্দীপকের আমীন ম্যানুফ্যাকচারিং লিমিটেড কোম্পানি গঠন ও কার্যারম্ভের প্রাথমিক সকল কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করে। কিন্তু উৎপাদনে যাওয়ার অনুমতি পাওয়ার পরও দেড় বছরের মধ্যে তারা কোন উৎপাদন কার্যে যেতে পারেনি। কোন কোম্পানি নিবন্ধিত হওয়ার পরও যদি এক বছরের মধ্যে কাজ শুরু করতে না পারে তাহলে আদালত তার বাধ্যতামূলক বিলোপ সাধন করে। যেহেতু আমীন ম্যানুফ্যাকচারিং লিমিটেড কোম্পানি নিবন্ধনের দেড় বছরের মধ্যেও কোন উৎপাদন কার্য পরিচালনা করেনি,তাই আদালত উক্ত কম্পানিটির বিলুপ্তি ঘোষনা করে যা ছিল সম্পূর্ণ যৌক্তিক।
HSC Management 1st Paper Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় · সৃজনশীল
উদ্দীপকে কোম্পানি সংগঠনটির ধরন বিবেচনা করে আদালতের গৃহীত কার্যক্রমে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর