রঙ কোন ধরনের ব্যবসায় প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নেয়? বিশ্লেষণ কর।
উত্তর: রঙ হোল্ডিং কোম্পানি হিসেবে প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নেয়। যদি কোন কোম্পানি অন্য কোনো কোম্পানির ৫০% এর বেশি শেয়ারের মালিক হয় বা পরিচালনার ক্ষমতার অধিকারী হয় তখন ঐ কোম্পানিকে হোল্ডিং কোম্পানি বলে। এক্ষেত্রে যে কোম্পানিকে নিয়ন্ত্রণ করা হচ্ছে তাকে সাবসিডিয়ারি কোম্পানি বলে। সাবসিডিয়ারি কোম্পানির ৫০% এর অধিক শেয়ারের মালিক হয় হোল্ডিং কোম্পানি।ফলে পরিচালক নির্বাচন ও কোম্পানির পরিচালনায় কোম্পানিটির একক কর্তৃত্ব বজায় থাকে। উদ্দীপকে দেখা যায়, জনাব রহিম তার ৩৯ জন বন্ধু নিয়ে "ফিট" নামে একটি পাবলিক লিমিটেড কোম্পানি গঠন করেছেন। প্রতিষ্ঠানটি প্রথমে মুনাফা অর্জন করলেও পরবর্তী ৩ বছর ধারাবাহিকভাবে লোকসান দিতে থাকে। এ অবস্থায় "ফিট" নামে অন্য একটি ব্যবসা প্রতিষ্ঠান "রঙ" প্রতিষ্ঠানের ৫২% মালিকানা শেয়ার নেয় এবং পরিচালনার দায়িত্ব নেয়। "রঙ" প্রতিষ্ঠানটি এক্ষেত্রে হোল্ডিং কোম্পানি। বড় কোম্পানিগুলো তুলনামূলক ছোট কোম্পানির ৫০% এর অধিক শেয়ার কিনে নিয়ে ছোট কোম্পানিতে একক কর্তৃত্ব বজায় রাখে।সাবসিডিয়ারি কোম্পানির সকল সিদ্ধান্ত গ্ৰহণের ক্ষমতা হোল্ডিং কোম্পানির হাতে থাকে। উদ্দীপকের রঙ কোম্পানিটিও “ফিট” কোম্পানির ৫২% শেয়ার কিনে নেয়।ফলে “ফিট” প্রতিষ্ঠানের সকল সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা “রঙ” কোম্পানির কাছে চলে গিয়েছে। প্রতিষ্ঠানটি পরিচালিত হবে “রং” কোম্পানি দ্বারা। তাই বলা যায়, উদ্দীপকের রঙ কোম্পানিটি হোল্ডিং কোম্পানি হিসেবে ফিট কোম্পানির নিয়ন্ত্রণ নেয়।
HSC Management 1st Paper Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় · সৃজনশীল
রঙ কোন ধরনের ব্যবসায় প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নেয়? …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর