তুমি কি মনে কর প্রতিষ্ঠানটি শেয়ার বিক্রির মাধ্যমে মূলধন সংগ্রহ করতে পারবে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানটি প্রাইভেট লিমিটেড কোম্পানি হওয়ায় জনগণের মাঝে শেয়ার বিক্রয় করে মূলধন সংগ্রহ করতে পারবেনা। যে কোম্পানির সদস্য সংখ্যা কমপক্ষে দুইজন এবং সর্বোচ্চ ৫০ জন, যার শেয়ার অবধি হস্তান্তরযোগ্য নয় তাকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে। এরকম কোম্পানি নিবন্ধন পত্র পাওয়ার পরপরই কাজ শুরু করতে পারে। তবে এরা বাজারে শেয়ার বিক্রয় করতে পারে না উদ্দীপকের রতন তার ৫ বন্ধুকে নিয়ে "টাঙ্গাইল বিডি ফার্নিচার" কৃত্তিমত্তাবিশিষ্ট একটি কারখানা গড়ে তোলেন। তাদের প্রাথমিক মূলধন ১০ কোটি টাকা। সবার প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি দ্রুত সফলতার মুখ দেখে। পরবর্তীতে তারা প্রতিষ্ঠানটি সম্প্রসারণের সিদ্ধান্ত নেন। এজন্য তারা ব্যাংক ঋণের পরিবর্তে জনগণের মাঝে শেয়ার বিক্রি করে মূলধন সংগ্রহ করতে চান। উদ্দীপকের কোম্পানিটি হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি। কোম্পানি আইন অনুযায়ী প্রাইভেট লিমিটেড কোম্পানি নিবন্ধন পত্র পাওয়ার পর পরই কাজ শুরু করে দিতে পারলেও বাজারে শেয়ার বিক্রয় করতে পারেনা। তাই আমি মনে করি, উদ্দীপকের প্রাইভেট লিমিটেড কোম্পানিতে শেয়ার বিক্রয় করে মূলধন সংগ্রহ করতে পারবেনা।
HSC Management 1st Paper Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় · সৃজনশীল
তুমি কি মনে কর প্রতিষ্ঠানটি শেয়ার বিক্রির মাধ্যমে মূলধন সংগ্রহ করত…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর