অর্থসংস্থান পদক্ষেপটি যথাযথ হয়েছে- উদ্দীপকের আলোকে বক্তব্যটি মূল্যায়ন কর।
উত্তর: হ্যাঁ! অর্থসংস্থান পদক্ষেপ টি যথাযথ হয়েছে। পাবলিক লিমিটেড কোম্পানি যে দলের মাধ্যমে জনসাধারণের কাছ থেকে ঋণ নেয়, তাকে ঋণপত্র বলে। কোম্পানির অতিরিক্ত মূলধনের প্রয়োজন হলে ঋণপত্র বিক্রির মাধ্যমে মূলধন সংগ্রহ করা হয়। এজন্য নির্দিষ্ট হারে সুদ দিতে হয়। মূলত অতিরিক্ত মূলধন সংগ্রহের জন্য কোম্পানির ঋণপত্রের প্রয়োজন হয়। আর শর্ত অনুসারে একটি নির্দিষ্ট সময় পর ইচ্ছা করলে তাদের ঋণপত্রকে শেয়ারে পরিবর্তন করতে পারেন। আর এ ধরনের ঋণপত্রকে পরিবর্তনশীল বা রূপান্তরযোগ্য ঋণপত্র বলে। এর মাধ্যমে ঋণদাতা গণ এক সময় কোম্পানির মালিকের পরিণত হয়। উদ্দীপকে দেখা যায়, অর্থসংস্থানের নতুন ক্ষেত্র হিসেবে পনামা লিমিটেড ঋণপত্র ইস্যু করে অর্থ সংগ্রহ করে। বিক্রয়ের শর্ত অনুসারে এই ঋণপত্রটি একটি নির্ধারিত সময়ের পর শেয়ারে রূপান্তরিত হবে। অর্থাৎ ঋণপত্রের মালিকেরা শেয়ার পাবেন। কোম্পানির কিছু পরিচালক এ উদ্যোগের বিরোধিতা করেছিল । তাদের মতামত ছিল ঋণপত্র ইস্যু না করে তারা ব্যাংক থেকেও ঋণ নিতে পারত। এখানে তারা ব্যাংক থেকে ঋণ না নিয়ে ঋণপত্রের মাধ্যমে মূলধন সংগ্রহ করেন। তারা চাইলেই ব্যাংক থেকে নির্দিষ্ট সুদের বিনিময়ে ঋণ গ্রহণ করতে পারত। কিন্তু ব্যাংক থেকে ঋণ গ্রহণ করার ফলে তারা শেয়ার মালিক হতে পারত না। পরিবর্তনশীল ঋণপত্র ইস্যু করার ফলে তারা পরবর্তীতে কোম্পানির মালিক হতে পারবেন, যা ব্যাংক থেকে ঋণ গ্রহণ করলে তারা তা কখনোই হতে পারবেন না। তাই বলা যায়, তাদের অর্থসংস্থানের পদক্ষেপটি যথাযথ ছিল।
HSC Management 1st Paper Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় · সৃজনশীল
অর্থসংস্থান পদক্ষেপটি যথাযথ হয়েছে- উদ্দীপকের আলোকে বক্তব্যটি মূল্য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর