উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠানটি শেয়ার বিক্রি করে মূলধন সংগ্রহের করণীয় সুপারিশ করো।
উত্তর: শেয়ার বিক্রয়ের বাধা দূরীকরণে উদ্দীপকের কোম্পানি থেকে প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে পাবলিক লিঃ কোম্পানিতে রুপান্তর করতে হবে। যে কোম্পানির সদস্য সংখ্যা কমপক্ষে ৭ জন এবং সর্বোচ্চ শেয়ার দ্বারা সীমাবদ্ধ থাকে এবং যার শেয়ার অবৈধ হস্তান্তরযোগ্য তাকে পাবলিক লিমিটেড কোম্পানি বলে। নিবন্ধন পত্র পেলেও পাবলিক লিমিটেড কোম্পানি তাদের কাজ শুরু করতে পারে না। এ ধরনের কোম্পানির মূলধনের প্রয়োজন হলে তারা বাজারে শেয়ার বিক্রি করে মূলধন সংগ্রহ করে। উদ্দীপকে দেখা যায় সুমন ২০ জন বন্ধু নিয়ে ২০১৫ সালে একটি কম্পোজিট টেক্সটাইল কারখানা স্থাপন করেন। ভোক্তার রুচি ও প্রত্যাশা অনুসারে প্রতিষ্ঠানটি মানসম্মত পণ্য উৎপাদন করে আসছে। তাদের দক্ষ ব্যবস্থাপনার প্রতিষ্ঠানটি ২০২০ সালে ৭৫% অবন্টিত আয় ও ২৫ % লভ্যাংশ ঘোষণা করেন। আগামী বছর তিনি তাদের কারখানা সম্প্রসারণের চিন্তাভাবনা করছেন। বিভিন্ন কারণে বর্তমানে ব্যাংক ঋণের সুদের হার অনেক বেশি। উদ্দীপকের কোম্পানিটি হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি। কিন্তু প্রাইভেট লিমিটেড কোম্পানি, কোম্পানি আইন অনুযায়ী বাজারে শেয়ার ছাড়তে পারে না। শেয়ার ছাড়তে হলে কোম্পানি থেকে প্রাইভেট থেকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর করতে হবে। উদ্দীপকের প্রতিষ্ঠানটিও তাই প্রাইভেট লিমিটেড কোম্পানি হওয়ায় তারা বাজারে শেয়ার ছাড়তে পারছেন না। এই অবস্থায় আমি মনে করি, শেয়ার বিক্রয়ের বাধা দূরীকরণে উদ্দীপকের কোম্পানিটিকে প্রাইভেট লিমিটেড থেকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর করতে হবে।
HSC Management 1st Paper Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠানটি শেয়ার বিক্রি করে মূলধন সংগ্রহের করণ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর