ভোক্তা সমবায় সমিতি বলতে কী বোঝায়?
উত্তর: নির্দিষ্ট এলাকার ভোগ কারীরা কম মূল্যে মানসম্মত পণ্য ক্রয়ের লক্ষ্যে নিজেদের প্রচেষ্টা ও সহযোগিতায় যে সমিতি গঠন করে তাকে ভোক্তা সমবায় সমিতি বলে। দৈনিক নিজেদের পণ্য ও সেবার চাহিদা পূরণের লক্ষ্যে একই এলাকার ক্রেতা বা ভোক্তারা ভোক্তা সমবায় সমিতি গঠন করে। এরূপ সমিতির গঠনের মাধ্যমে ক্রেতারা বৃহদায়তন ক্রয় সুবিধা পেতে পারে এবং ন্যায্যুমূল্যে পণ্য সংগ্রহ করতে পারে। কেবল পণ্যপ্রাপ্তি নয়, এটি সদস্যদের আর্থিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরূপ সমিতির বিশেষ বৈশিষ্ট্য হলো এর লভ্যাংশ সদস্যদের মধ্যে শেয়ার অনুপাতে বন্টন না করে তাদের প্রত্যেকের সারা বছর ক্রয় মূল্যের অনুপাতে বন্টন করা হয়।
HSC Management 1st Paper Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় · সৃজনশীল
ভোক্তা সমবায় সমিতি বলতে কী বোঝায়?
উত্তর