এবিসি কোম্পানির বিলোপ সাধনের পদ্ধতি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে এবিসি কোম্পানিটির আদালত কর্তৃক বাধ্যতামূলক বিলোপ সাধন হবে। শেয়ার মালিক, পাওনাদার বা কোম্পানির নিবন্ধকের আবেদনের প্রেক্ষিতে বা অন্য কোন যুক্তিসঙ্গত কারণে আদালত কোম্পানির বিলোপ সাধনের নির্দেশ দিলে তাকে আদালত কর্তৃক বাধ্যতামূলক বিলোপ সাধন বলে। কোম্পানি আইনের ২৪১ ধারা অনুযায়ী যদি কোন কোম্পানি নির্ধারিত সময়ে বিধিবদ্ধ সভা আয়োজনে ব্যর্থ হয়, এক বছরের মধ্যে কাজ শুরু করতে ব্যর্থ হয় তবে এরূপ বিলোপ সাধন হয়ে থাকে। উদ্দীপকের এবিসি একটি সফটওয়্যার প্রস্তুতকারী কোম্পানির। সম্প্রীতি তারা ১০০ টি সফটওয়্যার তৈরির অর্ডার পান। তাদের পর্যাপ্ত সংখ্যক লোকবল নেই। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটি সম্পাদনের জন্য "সান" নামের অন্য একটি কোম্পানিকে চুক্তির ভিত্তিতে ৪০ টি সফটওয়্যার তৈরির দায়িত্ব দেন। দক্ষ লোক বলের অভাবে কোম্পানির কার্যক্রম পরিচালনায় অচল অবস্থা দেখা দেয়। ফলে তারা বাধ্য হয়ে কোম্পানির বিলোপ সাধনের সিদ্ধান্ত নেয়। কোম্পানি আইন অনুযায়ী কোম্পানির কার্যক্রমে অচলবস্থার যদি তৈরি হয় তবে প্রতিষ্ঠানটির আদালত কর্তৃক বাধ্যতামূলক বিলোপ সাধন হবে। উদ্দীপকের প্রতিষ্ঠানটির ও কার্যক্রম পরিচালনায় অচল অবস্থা তৈরি হয়। তাই আমি মনে করি, উদ্দীপকের এবিসি কোম্পানিটির আদালত কর্তৃক বাধ্যতামূলক বিলোপ সাধন হবে।
HSC Management 1st Paper Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় · সৃজনশীল
এবিসি কোম্পানির বিলোপ সাধনের পদ্ধতি ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর