"উদ্দীপকের সাদ্দাম হোসেনের শেয়ার অধিক মর্যাদাবান ও ক্ষমতাশালী"- মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে সাদ্দাম হোসেন সাধারণ শেয়ারে ক্রয় করেছে, যা অধিক মর্যাদাবান ও ক্ষমতাশালী। যে শেয়ার মালিকদের অধিকার, কর্তব্য ও দায়িত্ব ও কোম্পানিতে সবচেয়ে বেশি কিন্তু ব্যবসায়ের লভ্যাংশ পাবার ক্ষেত্রে সাধারণ অধিকার ভোগ করে তাকে সাধারণ শেয়ার বলে। সাধারণত শেয়ারহোল্ডারগন অগ্রাধিকার শেয়ার মালিকের লভ্যাংশ বন্টনের পর শতকরা হারে লভ্যাংশ পায় এবং কোম্পানির বিলোপ সাধন কালে সবার শেষে মূলধন ফেরত পায়। উদ্দীপকের আল আমিন ও সাদ্দাম হোসেন মিতা কোং লি. এর কাছ থেকে যথাক্রমে ৫ লক্ষ ও তিন লক্ষ টাকার শেয়ার ক্রয় করেন। সাদ্দাম হোসেন ব্যবসায়ের পরিচালনায় অংশগ্রহণ করতে পারলেও আল আমিন তা পারে না।কিন্তু আল আমিনের ভোটাধিকার ক্ষমতা না থাকার কারণে তার মন খুব খারাপ। উদ্দীপকের সাদ্দাম হোসেন সাধারণ শেয়ার ক্রয় করেছেন। এমন শেয়ার হোল্ডারগন অগ্রাধিকার শেয়ার মালিকদের লভ্যাংশ বন্টনে শতকরা হারে লভ্যাংশ পান এবং কোম্পানির বিলোপ সাধনকালে সবার শেষে মুনাফা ফেরত পান। তবে এরা কোম্পানির পরিচালক হতে পারে, পরিচালক নির্বাচনে ভোট দিতে পারে, সভায় অংশগ্রহণ করতে পারে, সভায় নিজের মতামত ব্যক্ত করতে পারে। সর্বোপরি এর রূপ শেয়ারহোল্ডাররা কোম্পানির মালিকরূপে গণ্য হয়। আমি মনে করি, সাদ্দাম হোসেনের কয়কৃত সাধারণ শেয়ার অধিক মর্যাদাবান ও ক্ষমতাশালী।
HSC Management 1st Paper Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 5 যৌথমূলধনী ব্যবসায় · সৃজনশীল
"উদ্দীপকের সাদ্দাম হোসেনের শেয়ার অধিক মর্যাদাবান ও ক্ষমতাশালী"- মূ…
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর