উদ্দীপকে উৎপাদনের জন্য কোন সংগঠনকে উত্তম বলা হয়েছে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উৎপাদনের জন্য কার্যভিত্তিক সংগঠন কে উত্তম বলা হয়েছে। কোন কারবারে বিভিন্ন কার্যকে সমজাতীয়তার ভিত্তিতে ভাগ করে প্রত্যেক কার্যসম্পাদনের দায়িত্বভার একজন বিশেষজ্ঞ কর্মীর উপর অর্পণ করা হলে তাকে কার্যভিত্তিক সংগঠন বলে। এটি হল সরলরৈখিক সংগঠনের সম্পূর্ণ বিপরীতমুখী সংগঠন। উদ্দীপকে করিম জুট মিলস এর উৎপাদন বিভাগের কার্যসমূহকে কাজে প্রকৃতি অনুযায়ী বিভিন্নভাবে ভাগ করে বিশেষজ্ঞ কর্মীদের উপর দায়িত্ব দেয়া হয় যার ফলে প্রত্যেক কর্মী নিজস্ব পরিসরে যোগ্যতা দেখাতে পারে এবং উৎপাদনের মাত্রা পরিকল্পনা অনুযায়ী চলছে। এছাড়া কাজের পরিবেশ অনুকূলে থাকায় তাদের কাজে প্রতি আগ্রহ বৃদ্ধি পাচ্ছে এবং গতি ও বৃদ্ধি পাচ্ছে। উদ্দীপকের বর্তমান সংগঠন কাঠামোটি হচ্ছে কার্যভিত্তিক সংগঠন। এরূপ সংগঠনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিই নিজ বিভাগের সিদ্ধান্ত নিতে পারে এবং তাকে অন্যের দ্বারস্থ হতে হয়না। এছাড়াও এই সংগঠন কাঠামোতে প্রতিষ্ঠানের বিশেষায়নের সুযোগ সৃষ্টি হয়। এই সংগঠনের কর্মী একই ধরনের কাজ করতে গিয়ে বিশেষ জ্ঞান অর্জনের সুযোগ পায় এবং প্রতিষ্ঠানের উদ্দেশ্য বাস্তবায়িত হয়। তাই বলা যায় যে উদ্দীপকে উৎপাদনের জন্য কার্যভিত্তিক সংগঠনকে উত্তম বলা সম্পূর্ণ যৌক্তিক।
HSC Management 2nd Paper Chapter 4: সংগঠিতকরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 4: সংগঠিতকরণ · সৃজনশীল
উদ্দীপকে উৎপাদনের জন্য কোন সংগঠনকে উত্তম বলা হয়েছে? বিশ্লেষণ কর।
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর