লিগেসি প্লাস্টিক ইন্ডাস্ট্রীর গৃহীত পরিকল্পনাকে উত্তম পরিকল্পনা বলা যায় কি? মতামত দাও।
উত্তর: লিগেসি প্লাস্টিক ইন্ডাস্ট্রীর গৃহীত পরিকল্পনাকে উত্তম পরিকল্পনা বলা যায়। ভবিষ্যৎ কার্যক্রমের পূর্বনির্ধারিত প্রতিচ্ছবিই হলো পরিকল্পনা। সুষ্ঠু পরিকল্পনার ওপর যেকোনো প্রতিষ্ঠানের সফলতা ও ব্যর্থতা নির্ভর করে। তাই প্রতিটি প্রতিষ্ঠানের জন্য একটি উত্তম পরিকল্পনা গ্রহণ করা একান্ত আবশ্যক। উদ্দীপকে জনাব রাইয়ান 'লিগেসি প্লাস্টিক' ইন্ডাস্ট্রী এর স্বত্বাধিকারী। তিনি তার প্রতিষ্ঠানের জন্য এমনভাবে পরিকল্পনা গ্রহণ করেন যেন উৎপাদন অব্যাহতভাবে চলতে পারে। ক্রেতারাও মানসম্মত পণ্য পেয়ে সন্তুষ্ট থাকে। এছাড়াও তিনি ক্রেতাদের দ্রুত পরিবর্তনশীল চাহিদা এবং প্রতিযোগিতায় টিকে থাকার জন্য অনিশ্চয়তা ও প্রতিযোগিতা মোকাবিলা করেন। এর ফলে বাজারে নিজের প্রতিষ্ঠানকে একটি শক্ত অবস্থানে নিয়ে যেতে পেরেছেন। প্রতিযোগিতাপূর্ণ বাজারে প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখার জন্য সুষ্ঠু ও যথোপযুক্ত পরিকল্পনার বিকল্প নেই। তবে উক্ত পরিকল্পনা অবশ্যই সকলের নিকট গ্রহণযোগ্য ও পালনীয় হতে হবে। উদ্দীপকের প্রতিষ্ঠানটি পরিস্থিতির সাথে খাপ খাওয়ানোর জন্য তাদের পরিকল্পনায় যে পরিবর্তন এনেছে তা অবশ্যই যথোপযুক্ত এবং কর্মীদের নিকট পালনযোগ্য। একারণেই উদ্দীপকের লিগেসি প্লাস্টিক ইন্ডাস্ট্রীর গৃহীত পরিকল্পনাকে উত্তম পরিকল্পনা বলা যায়।
HSC Management 2nd Paper Chapter 3: পরিকল্পনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 3: পরিকল্পনা · সৃজনশীল
লিগেসি প্লাস্টিক ইন্ডাস্ট্রীর গৃহীত পরিকল্পনাকে উত্তম পরিকল্পনা বলা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর