উত্তম পরিকল্পনার যে বৈশিষ্ট্যটি রসুলপুরের গ্রামবাসীদের আশাবাদী করেছে উদ্দীপকের আলোকে তার যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: উত্তম পরিকল্পনার নমনীয়তা বৈশিষ্ট্যটি রসুলপুরের গ্রামবাসীদের আশাবাদী করেছে। পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে চলার জন্য সিদ্ধান্তে প্রয়োজনীয় পরিবর্তন আনার সামর্থ্যকেই নমনীয়তা বলে। ভবিষ্যৎ সর্বদাই অনিশ্চিত। এই অনিশ্চয়তার মধ্য দিয়েই একজন ব্যবসায়ীকে সমাজে টিকে থাকতে হয়। তাই ব্যবসায়ের ক্ষেত্রে নমনীয়তার নীতি অনুসরণ করা খুবই গুরুত্বপূর্ণ। উদ্দীপকে, রসুলপুরের গ্রামবাসিগণ একটি নতুন মসজিদের ভবন নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেন। ভবন নির্মাণের কাজ শুরু করার পর হঠাৎ করে বাজারের নির্মাণসামগ্রীর মূল্য বৃদ্ধি পায়। ফলে পূর্বের পরিকল্পনা অনুযায়ী ভবন নির্মাণ করা সম্ভব হচ্ছে না বিধায় গ্রামবাসী গৃহীত পরিকল্পনার প্রয়োজনীয় পরিবর্তন ও সংশোধন করেন। বর্তমানে তারা খুব আশাবাদী। পরিবেশ-পরিস্থিতি সবসময় একরকম থাকে না। তাই লক্ষ্য অর্জনে যে সিদ্ধান্ত নেওয়া হয় তা প্রয়োজনে পরিবর্তন করার প্রয়োজন দেখা দেয়। আর এই পরিবর্তন পরিকল্পনার নমনীয়তা বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। উদ্দীপকে মসজিদে নির্মাণে যে বাধাগুলো দেখা দেয় তা নিরসনকল্পে পরিকল্পনায় কিছু গুণগত পরিবর্তন আনা হয়। ফলে তারা আশাবাদী, মসজিদ নির্মাণ কাজ সফলভাবে সমাপ্ত হবে। এক্ষেত্রে উত্তম পরিকল্পনার নমনীয়তা বৈশিষ্ট্যটি রসুলপুরের গ্রামবাসীদের আশাবাদী করেছে।
HSC Management 2nd Paper Chapter 3: পরিকল্পনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · Chapter 3: পরিকল্পনা · সৃজনশীল
উত্তম পরিকল্পনার যে বৈশিষ্ট্যটি রসুলপুরের গ্রামবাসীদের আশাবাদী করেছ…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর