উদ্দীপকটি পড়ো এবং নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: জনাব শিহান তার এলাকায় পোল্ট্রি, ডেইরি ইত্যাদি ফার্ম গড়ে ওঠায় গবাদিপশুর খাদ্যসহ বিভিন্ন ব্যবসায় গড়ে তোলেন। ইতোমধ্যে পণ্যের চাহিদা বেড়ে যাওয়ায় তিনি ব্যবসায় আরও সম্প্রসারণ করার পরিকল্পনা গ্রহণ করেন। বাকিতে পণ্য সরবরাহ করতে হয় বিধায় তার বাড়তি মূলধনের প্রয়োজন। Q.জনাব শিহানের জন্যক এক্ষেত্রে অর্থসংস্থানের কোন উৎস সর্বোত্তম হতে পারে?
ক. বিনিয়োগ বোর্ড
খ. বি.এস.সি.আই.সি
গ. শিল্প ব্যাংক
ঘ. বাণিজ্যিক ব্যাংক
উত্তর: বাণিজ্যিক ব্যাংক
ব্যাখ্যা: সঠিক উত্তর : ঘ) বাণিজ্যিক ব্যাংক উদ্দীপকে জনাব শিহানের বাকিতে পণ্য সরবরাহের কারণে দৈনন্দিন ব্যবসায়ের ব্যয় মেটাতে চলতি মূলধনের প্রয়োজন দেখা দিয়েছে। ব্যবসায়ের এই চলতি মূলধনের ঘাটতি মেটাতে বাণিজ্যিক ব্যাংক সবচেয়ে সহজে স্বল্পমেয়াদি ঋণ (যেমন- ক্যাশ ক্রেডিট, ব্যাংক জমাতিরিক্ত ঋণ) প্রদান করে থাকে। অন্যদিকে, শিল্প ব্যাংক ও বিসিক সাধারণত শিল্প স্থাপনে দীর্ঘমেয়াদি ঋণ দেয় এবং বিনিয়োগ বোর্ড কোনো অর্থলগ্নিকারী বা ঋণদানকারী প্রতিষ্ঠান নয়। তাই জনাব শিহানের চলতি মূলধন সংস্থানের জন্য বাণিজ্যিক ব্যাংকই সর্বোত্তম উৎস।
HSC Management 1st Paper Chapter: 9 ব্যবসায়ের সহায়ক সেবা MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter: 9 ব্যবসায়ের সহায়ক সেবা · MCQ