মি. মনিরের কর্মকাণ্ড নৈতিকতার মানদণ্ডে মূল্যায়ন কর।
উত্তর: মি. মনিরের কর্মকাণ্ড নৈতিকতার মানদন্ডে নৈতিকতার সম্পন্ন। উচিত এবং ন্যায়নীতি মেনে চলাই হচ্ছে নৈতিকতা। আর কোনটা ভালো এবং কোনটা মন্দ এ সম্পর্কিত মানুষের বোধ বা উপলব্ধি হচ্ছে মূল্যবোধ। অর্থাৎ মূল্যবোধের বহিঃপ্রকাশ হচ্ছে নৈতিকতা। এ নৈতিকতার গুনেই একজন ব্যবসায়ী সৎ ও ন্যায়নিষ্ঠাবান হয়ে ওঠেন। আর নৈতিকতার অভাবেই একজন ব্যবসায়ী অসৎ হয়ে উঠেন। মি. মনির একজন মনিহার দোকানদার ও বড় ব্যবসায়ী। তিনি ন্যাযামূল্যে পন্য বিক্রি করেন। তিনি নকল বা মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করেন না। তিনি রমজান মাসে পন্যমূল্য দাম না বাড়িয়ে অন্যদের তুলনায় কম মূল্যে বিক্রয় করেন। উদ্দীপকে মনির ন্যায্য মূল্যে পণ্য বিক্রয় করেন এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় করা থেকে নিজেকে বিরত রাখেন। এছাড়াও তিনি রমজান মাসে অন্যদের তুলনায় কম দামে পণ্য বিক্রয় করেন।তার এই ধরনের বিক্রয় নৈতিকতার পরিচয় দেয়। তাই বলা যায়, মনিরের কর্মকাণ্ড নৈতিকতার মানদন্ডে নৈতিকতার সম্পন্ন।
HSC Management 1st Paper Chapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · সৃজনশীল
মি. মনিরের কর্মকাণ্ড নৈতিকতার মানদণ্ডে মূল্যায়ন কর।
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর