শর্মা ক্যামিকেলস লিমিটেড কোন পক্ষের প্রতি দায়িত্ব পালনে অবহেলা করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: শর্মা ক্যামিকেলস লিমিটেড স্থানীয় সম্প্রদায়ের প্রতি দায়িত্ব অবহেলা করছে। সমাজ থেকে নানা রকম সুযোগ-সুবিধা নিয়েই ব্যবসায়ী সমৃদ্ধ হয়। ব্যবসায় কাঁচামাল, শ্রম প্রভৃতি সমাজ থেকে আসে। ক্রেতা ও ভোক্তারাও সমাজেরই অংশ। কাজেই স্থানীয় সম্প্রদায়ের প্রতি ব্যবসার দায়িত্ব অপরিসীম। প্রয়োজন অনুযায়ী পণ্য ও সেবা কর্ম উৎপাদন ও তা ন্যায্য মূল্য সরবরাহ করা। চোরাকারবারি ও ফটকাবাজি থেকে দূরে থাকা, রাস্তাঘাট স্কুল, কলেজ ও ধর্মীয় প্রতিষ্ঠান ক্লাব প্রভৃতি স্থাপনের সাহায্য করা, পরিবেশ দূষণমুক্ত রাখার জন্য বৃক্ষরোপণ সহ অন্যান্য কল্যাণমূলক কাজ করা ইত্যাদি স্থানীয় সম্প্রদায়ের প্রতি দায়িত্ব তিনি অবহেলা করছেন। উদ্দীপকে, শর্মা কেমিক্যালস লিমিটেড টঙ্গীর তুরাগ নদীর তীরে একটি ডায়িং কারখানায় স্থাপন করেন। কারখানার অপরিশোধিত বর্জ্য সরাসরি নদীতে পড়ছে। এর মাধ্যমে তিনি স্থানীয় সম্প্রদায়ের প্রতি দায়িত্ব অবহেলা করছেন।
HSC Management 1st Paper Chapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · সৃজনশীল
শর্মা ক্যামিকেলস লিমিটেড কোন পক্ষের প্রতি দায়িত্ব পালনে অবহেলা করে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর