অন্যান্য পক্ষের প্রতি দায়িত্ব পালনের মাধ্যমে উদ্দীপকে মিসেস শিরিনের মানসিকতার কোন দিকটি লক্ষ করা যায়? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: অন্যান্য পক্ষের প্রতি দায়িত্ব পালনের মাধ্যমে উদ্দীপকে মিসেস শিরিনের মানসিকতার নৈতিকতার দিকটি লক্ষ করা যায়। ব্যবসা পরিচালনার ক্ষেত্রে উচিত-অনুচিত মেনে চলা এবং ভালকে গ্রহণ ও মন্দকে বর্জন করে চলাই হল ব্যবসা নৈতিকতা। ব্যবসা সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ।মানুষ তার প্রয়োজনীয় পণ্য ও সেবার জন্য ব্যবসায়ের ওপর নির্ভরশীল। তাই ব্যবসায়ীদের উচিত সমাজের বিভিন্ন পক্ষের প্রতি তার দায়িত্ব নৈতিকতার সাথে পালন করা। উদ্দীপকের মিসেস শিরিন ঢাকা শহরে বড় বুটিক হাউসের মালিক। এ ব্যবসা করে তিনি বেশ লাভবান হয়েছেন। তিনি মনে করেন তার অনেক দায়িত্ব ও কর্তব্য রয়েছে। তিনি নিয়মিত শ্রমিকদের মজুরি দেন, সময় মত পাওনাদারদের টাকা পরিশোধ করেন, দরিদ্রদের সাহায্য করেন। মিসেস শিরিনের কর্মকাণ্ডের উত্তম নৈতিকতার দিকটি লক্ষ্য করা যায়। তিনি তার সামাজিক দায়িত্ব যথাযথভাবে পালন করছেন। তাই বলা যায়, অন্যান্য পক্ষের প্রতি দায়িত্ব পালনের মাধ্যমে উদ্দীপকে মিসেস শিরিনের মানসিকতার নৈতিকতার দিকটি লক্ষ্য করা যায়।
HSC Management 1st Paper Chapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · সৃজনশীল
অন্যান্য পক্ষের প্রতি দায়িত্ব পালনের মাধ্যমে উদ্দীপকে মিসেস শিরিনে…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর