উদ্দীপকে নতুন বাগান থেকে আম সংগ্রহের সিদ্ধান্তের মাধ্যমে কোন পক্ষের প্রতি সামাজিক দায়িত্ব পালন করেছেন? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের নতুন বাগান হতে আম সংগ্রহের সিদ্ধান্তের মাধ্যমে ক্রেতা ও ভোক্তাদের প্রতি সামাজিক দায়িত্ব পালন করেছেন। সমাজের বিভিন্ন পক্ষের প্রতি ব্যবসায়ের যে দায়িত্ব তাকে ব্যবসার সামাজিক দায়িত্ব পালন বলে। ব্যবসাকে টিকে থাকতে হলে সমাজের বিভিন্ন পক্ষের প্রতি ব্যবসায়িক দায়িত্ব পালনের প্রয়োজন পড়ে। এর মাধ্যমে তার ব্যবসা সাফল্য বয়ে আনে। উদ্দীপকে দেখা যায়, রিপন ও অভি যে বাগান থেকে আম সংগ্রহ করে বিক্রয় করে তা ছিল রাসায়নিক কার্বাইড মেশানো। এ বছর তারা পূর্বের বাগান থেকে আম না কিনে নতুন বাগান থেকে আম কিনবেন যিনি অপরিপক্ক আমে ক্ষতিকর রাসায়নিক না মিশানোর প্রতিশ্রুতি দিয়েছেন। ব্যবসায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ পক্ষ হল ক্রেতা ও ভোক্তা। ক্রেতা ও ভোক্তাদের নিকট পণ্য সামগ্রী বিক্রয়ের মাধ্যমেই ব্যবসা মুনাফা অর্জন করে। তাই ক্রেতাদের ন্যায্যমূল্যে উন্নত মানের পণ্য সরবরাহ করা ব্যবসায়ের দায়িত্ব। উদ্দীপকের নতুন আম ব্যবসায়ী অপরিপক্ক আমে ক্ষতিকর রাসায়নিক না মিশানোর মাধ্যমে ক্রেতাদের স্বাস্থ্যের কথা চিন্তা করেছেন; যা একজন ব্যবসায়ীর করা উচিত। তাই বলা যায়,উদ্দীপকের নতুন বাগান হতে আম সংগ্রহের সিদ্ধান্তের মাধ্যমে ক্রেতা ও ভোক্তাদের প্রতি সামাজিক দায়িত্ব পালন করেছেন।
HSC Management 1st Paper Chapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · সৃজনশীল
উদ্দীপকে নতুন বাগান থেকে আম সংগ্রহের সিদ্ধান্তের মাধ্যমে কোন পক্ষের…
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর