সামাজিক দায়িত্ব পালনের মাধ্যমে ব্যবসায়িক সুনাম সৃষ্টি করা সম্ভব- উদ্দীপকের আলোকে এই উক্তিটির ব্যাখ্যা দাও
উত্তর: সামাজিক দায়িত্ব পালনের মাধ্যমে ব্যবসায়িক সুনাম অর্জন করা সম্ভব। সমাজের মানুষের কাছ থেকে ব্যবসায়ীরা যে সকল সুযোগ-সুবিধা গ্রহণ করে থাকে তার বিপরীতে সমাজের মানুষের প্রতি যে দায়িত্ব পালন করতে হয় তাকে সমাজের মানুষের প্রতি ব্যবসায়ীদের ব্যবসায় সামাজিক দায়িত্ব বলে। যে ব্যবসায়ের দায়িত্ব পালনে ব্যর্থ হয় তাদের পক্ষে ব্যবসায়ের সফলতা অর্জন করা সম্ভব হয় না। উদ্দীপকের রাফি ফুড লিমিটেড একটি বিখ্যাত ভোগ্য পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান গুণগত মানের পণ্য বিক্রয় করে থাকে। গ্রাহকরা অনায়াসে তাদের পণ্য খুঁজে পায়। বর্তমানে কোম্পানিটি সুনাম চারিদিকে ছড়িয়ে পড়েছে। ব্যবসায় একটি সামাজিক প্রতিষ্ঠান যা মুনাফা অর্জনের সঙ্গে ব্যবসায়ের সংশ্লিষ্ট ব্যক্তি বা পক্ষগুলোর প্রতি দায়িত্ব পালন করে থাকে। যা ব্যবসায় সামাজিক দায়িত্ব হিসেবে গণ্য হয়।সামাজিক দায়িত্ব সঠিকভাবে পালন না করলে ব্যবসায়ের মুনাফা অর্জন করতে পারে না। সুতরাং বলা যায় যে সামাজিক দায়িত্ব পালনের মাধ্যমে ব্যবসায়ী সুনাম সৃষ্টি করা সম্ভব।
HSC Management 1st Paper Chapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · সৃজনশীল
সামাজিক দায়িত্ব পালনের মাধ্যমে ব্যবসায়িক সুনাম সৃষ্টি করা সম্ভব- …
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর