জনাব সিদ্দিকের পরিচ্ছনড়বতা কার্যক্রম নৈতিকতা ও মূল্যবোধের মানদন্ডে মূল্যায়ন কর।
উত্তর: জনাব সিদ্দিকের পরিচ্ছন্নতা কার্যক্রম নৈতিকতা ও মূল্যবোধের মানদণ্ডে অনৈতিক। ব্যবসা পরিচালনা ক্ষেত্রে কোনটা উচিত কোনটা অনুচিত, এবং ভালোকে গ্ৰহন ও মন্দকে বর্জন করে চলাই হল ব্যবসা নৈতিকতা। মানুষ কি করবে তা তার ধারণা ও বিশ্বাস থেকে সৃষ্ট বোধ বা মানদণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়।যে বিশ্বাস করে অন্যায় পথে চলে শান্তি হয় না সে নৈতিকতার বিষয়টি মেনে চলবে। কিন্তু যে মনে করে অর্থের মধ্যেই সকল সুখ সে ন্যায়-অন্যায়ের পরোয়া করবে না। উদ্দীপকের জনাব সিদ্দিক একজন খুচরা ফল ব্যবসায়ী।তিনি আশেপাশের অন্যান্য ফল ব্যবসায়ীর মতো দোকানের ময়লা-আবর্জনা, ছেঁড়া পলিথিন ড্রেনে ফেলে দোকানের পরিচ্ছন্নতা বজায় রাখেন। জনাব সিদ্দিকের এরূপ কার্যক্রম মোটেও নৈতিক নয়।তার এরূপ কর্মকাণ্ডের ফলে ফল কিনতে আসা ক্রেতা সাধারণ সমস্যার সম্মুখীন হচ্ছে এবং অন্যদিকে পরিবেশের দূষণ হচ্ছে। সমাজে একজন সৎ ব্যবসায়ীকে সম্মানের চোখে দেখা হয়। সমাজের বিভিন্ন মানুষ যেমন ক্রেতা, কর্মচারী,সরবরাহকারী তারাই ব্যবসায়ের সবকিছু। জনাব সিদ্দিক যে কাজটি করছে তার মাধ্যমে কেউই উপকৃত হচ্ছে না। নৈতিকতা ও মূল্যবোধের মানদণ্ডে জনাব সিদ্দিকের পরিচ্ছন্নতা কার্যক্রমটি অত্যন্ত কার্যকর কাজ।
HSC Management 1st Paper Chapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · সৃজনশীল
জনাব সিদ্দিকের পরিচ্ছনড়বতা কার্যক্রম নৈতিকতা ও মূল্যবোধের মানদন্ডে …
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর