নৈতিকতার দৃষ্টিতে জনাব তাওসিফের কর্মকান্ড মূল্যায়ন কর।
উত্তর: জনাব তাওসিফ এর কার্যক্রম ব্যবসায়িক নৈতিকতার মানদন্ডে অনৈতিক। ব্যবসায়ের ক্ষেত্রে উচিত অনুচিত মেনে চলা, ভালোকে গ্রহণ এবং মন্দকে বর্জন করে চলাই হল ব্যবসা নৈতিকতা। একজন ব্যবসায়ীর উচিত নৈতিকভাবে তার ব্যবসায়ীক কর্মকান্ড পরিচালনা করা। এতে বিভিন্ন পক্ষের ব্যবসায়ের প্রতি সম্মান বাড়ে। উদ্দীপকের জনাব তাওসিফ একজন ফল ব্যবসায়ী। ফল পচনশীল বিধায় অধিক লাভের আশায় তিনি ফলের মধ্যে ক্ষতিকারক রাসায়নিক দ্রব্য প্রয়োগ করেন এবং দ্রুত ফল পাকানোর জন্য মানবদেহের জন্য ক্ষতিকর কার্বাইড ব্যবহার করেন।এতে প্রথমদিকে মুনাফা হলেও পরবর্তীতে তার বিক্রয়ের পরিমাণ কমতে থাকে। জনাব তাওসিফ যে কাজটি করছেন নৈতিকতা অবক্ষয়ের চিহ্ন। ফলে ক্ষতিকর রাসায়নিক দ্রব্য প্রয়োগ করে তিনি যে কাজ করছেন তা সমাজের মানুষের জন্য ক্ষতিকর।তার উচিত ক্রেতাদের ভেজাল খাদ্য না দিয়ে উত্তম খাদ্যপণ্য সরবরাহ করা যাতে ক্রেতারা খুশি হয়। কিন্তু তিনি এরূপ না করে ব্যবসা নৈতিকতার মানদণ্ডে অনৈতিক কার্যক্রম করেছেন।
HSC Management 1st Paper Chapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · সৃজনশীল
নৈতিকতার দৃষ্টিতে জনাব তাওসিফের কর্মকান্ড মূল্যায়ন কর।
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর