জনাব মনির সাহেব কোন ধরনের ব্যবসায়ের সাথে জড়িত? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব মনির সাহেব প্রত্যক্ষ সেবা ব্যবসায়ের সাথে জড়িত। গ্রাহকদের প্রয়োজন পূরণে সমর্থ এমন কোনো কাজ, সুবিধা বা তৃপ্তিকে প্রত্যক্ষ সেবা বলে। যে সমস্ত সেবাকর্ম অর্থের বিনিময়ে লাভকরা যায় এবং সেবাকে কেন্দ্র করে আর্থিক কর্মকান্ড পরিচালিত হয় সে সকল সেবাই ব্যবসায়ের প্রত্যক্ষ সেবার আওতাভুক্ত। যেমন-ডাক্তারি, আইন ব্যবসায়, নার্সিং, হিসাব বৃত্তি, প্রকৌশল সেবা ইত্যাদি। উদ্দীপকের মনির সাহেব পেশায় একজন উকিল। তিনি তার মক্কেলদের সুনামের সাথে সেবা প্রদান করেন। পাশাপাশি তিনি গরিব দুঃখী মক্কেলদের বিনা অর্থে সেবা প্রদান করেন। মনির সাহেবের উক্ত কার্যক্রমগুলো ব্যবসায়ের প্রত্যক্ষ সেবা শাখার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব মনির সাহেব প্রত্যক্ষ সেবা ব্যবসায়ের সাথে জড়িত।
HSC Management 1st Paper Chapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · সৃজনশীল
জনাব মনির সাহেব কোন ধরনের ব্যবসায়ের সাথে জড়িত? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর