পলিথিন কীভাবে পরিবেশ দূষণ করে?
উত্তর: পলিথিন উৎপাদন ও এর ব্যবহারের কুফল থাকায় বাংলাদেশ সরকার এর ব্যবহার নিষিদ্ধ করেছে। বাংলাদেশে যেসব কারণে পরিবেশ দূষিত হয় তার মধ্যে অন্যতম হচ্ছে পলিথিন। পলিথিন এমন একটা পণ্য যা মাটির সাথে মিশে না ও পানিতে গলে না। ফলে মাটি দূষণ ও পানি দূষণের অন্যতম একটি কারণ হচ্ছে পলিথিন। এর ব্যাপক ব্যবহারের কারণে রাস্তা-ঘাট, বাসা বাড়ি সর্বত্রই আবর্জনার সৃষ্টি হয় এবং স্যুয়ারেজ লাইন আটকে যাওয়ার ফলে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এছাড়াও ব্যবহৃত পলিথিন সংগ্রহ করে পুনরায় উৎপাদন করার সময় বায়ুদূষণের সৃষ্টি হয়।
HSC Management 1st Paper Chapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · সৃজনশীল
পলিথিন কীভাবে পরিবেশ দূষণ করে?
উত্তর