সচেতন নাগরিকের করণীয় বিষয়ে তোমার পরামর্শ উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: সচেতন নাগরিকের করণীয় বিষয় পরামর্শ উদ্দীপকের আলোকে তুলে ধরা হলো। খাদ্যদ্রব্য পচনশীল বস্তু। বর্তমানে খাদ্যদ্রব্য উৎপাদন ও সংরক্ষণে প্রায় সর্বোচ্চ ব্যবহার হচ্ছে বিভিন্ন ধরনের ক্ষতিকর রাসায়নিক সার, কীটনাশক ও প্রিজারভেটিভ। খাদ্যদ্রব্য উৎপাদন ও সংরক্ষণে রাসায়নিক ব্যবহারের সতর্কতা হিসেবে সচেতন নাগরিকের পরামর্শ হলো: বাংলাদেশের ভেজাল দূর করতে হলে প্রথমে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করা প্রয়োজন। বাংলাদেশের ভেজাল প্রতিরোধে বহু আইন রয়েছে। এত ভেজাল ও রাসায়নিক মেশানো নিয়ে দন্ড বিধি ১৮৬০, নিরাপদ খাদ্য আইন ২০১৩ এবং ভ্রাম্যমান আদালত অধ্যাদেশ ২০০৯, ভোক্তা অধিকার আইন ২০০৯ সহ অনেক আইন রয়েছে। এসব আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে ভেজাল রোধ করা সম্ভব। প্রতি বছর বিপুল পরিমাণ ফরমালিন সহ বিভিন্ন রাসায়নিক দ্রব্য আমদানি করা হয়। অনেক সময় এসব্রাস অনেক দ্রব্য খোলা বাজারে বিক্রি করা হয়, এজন্য সরকারের সংশ্লিষ্ট বিভাগের পক্ষ থেকে রাসায়নিক আমদানি ও ভিক্টর উপর পর্যাপ্ত নজরদারি ব্যবস্থা করতে হবে। উদ্দীপকে দেখা যায়,জসিম ১২ মাস ফলের ব্যবসায় করেন। উৎপাদকের কাছ থেকে সে অপরিপক্ক আম কম দামে কিনে বিশেষ প্রক্রিয়ায় ফল পাকায়। এরপর তা বাজারে বেশি দামে বিক্রি করে মুনাফা অর্জন করেন। এসব ফল কিনে অজান্তে ক্রেতারা ক্ষতিগ্রস্ত হয়। সচেতন নাগরিকের দায়িত্ব হচ্ছে এ বিষয়ে প্রতিরোধ গড়ে তোলা। সচেতন নাগরিকের বিভিন্ন ধরনের পরামর্শই এসব ব্যবসায়ীদের ক্ষতিকর রাসায়নিক মিশানো থেকে রক্ষা করতে পারে বলে আমি মনে করি।
HSC Management 1st Paper Chapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · সৃজনশীল
সচেতন নাগরিকের করণীয় বিষয়ে তোমার পরামর্শ উদ্দীপকের আলোকে ব্যাখ্যা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর