শেয়ারFacebookWhatsApp

অতিরিক্ত পলিথিন উৎপাদনে সমাজের কোন পক্ষের প্রতি ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা লঙ্ঘিত হয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর: অতিরিক্ত পলিথিন উৎপাদনে সমাজের সরকার পক্ষের প্রতি দায়িত্ব লঙ্ঘিত হয়েছে। ব্যবসায় গঠন, পরিচালনা ও নিরাপদে টিকে থাকতে সরকার ব্যবসায়ীদের যে আইনগত সুযোগ-সুবিধা প্রদান করে থাকে তার বিপরীতে সরকারের প্রতি ব্যবসায়ীরা যে দায়-দায়িত্ব পালন করে তাকে সরকারের প্রতি ব্যবসায়ীদের দায়িত্ব বলে। সরকারের সহযোগিতা ছাড়া ব্যবসায়-বাণিজ্য পরিচালনা করা সম্ভব নয়। কারণ সরকার যেকোনো সমাজের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল সংস্থা। উদ্দীপকে বলা হয়েছে, অতিমাত্রায় পলিথিন উৎপাদন ও এর ব্যবহার পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। কিন্তু এর পরও অনেক বছর যাবৎ দেখা যাচ্ছে নানা রঙের বিভিন্ন ডিজাইনের শক্ত পলিথিনের প্যাকেটে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী উন্নতজাতের প্যাকেটজাত করে বাজারে চলছে। উক্ত পলিথিন মাটি, পানি ও পরিবেশের অনেক ক্ষতি সাধন করছে। এভাবে চলতে থাকলে দেশের ভবিষ্যৎ হুমকিস্বরূপ। এক্ষেত্রে ব্যবসায়ীরা সরকারের নিয়মনীতি না মেনে ব্যবসায় পরিচালনা করছেন, যা সরকারের প্রতি সামাজিক দায়িত্ব পালনের পরিপন্থি। তাই বলা যায়, অতিরিক্ত পলিথিন উৎপাদনে সমাজের সরকার পক্ষের প্রতি দায়িত্ব লঙ্ঘিত হয়েছে।

HSC Management 1st Paper Chapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Management 1st Paper · Chapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · সৃজনশীল

অতিরিক্ত পলিথিন উৎপাদনে সমাজের কোন পক্ষের প্রতি ব্যবসায়ের সামাজিক দ…

উদ্দীপক

অতিমাত্রায় পলিথিন উৎপাদন ও ব্যবহার পরিবেশের জন্য অতিরিক্ত ক্ষতিকর। অনেক বছর যাবৎ দেখা যাচ্ছে নানা রঙের বিভিন্ন ডিজাইনের শক্ত পলিথিনের প্যাকেটে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী উন্নতমানের প্যাকেটজাত করে বাজারে চলছে। উক্ত শক্ত পলিথিন মাটি, পানি ও পরিবেশের অনেক ক্ষতিসাধন করছে। বর্তমানে দেখা যাচ্ছে সর্বত্র পলিথিন যা নদী, খাল, বিল, সমুদ্র পর্যন্ত চলে যাচ্ছে। যা দেশের ভবিষ্যৎ পরিবেশের ওপর হুমকিস্বরূপ। বর্তমান সরকার এ অবস্থা হতে পরিবেশকে রক্ষা করতে পলিথিন উৎপাদন ও ব্যবহার বন্ধে বিভিন্ন নির্দেশনা জারি করছেন এবং কার্যকর ফল অর্জনের জন্য বিভিন্ন ব্যবস্থা নিচ্ছেন। এরূপ বিরূপ পরিস্থিতিতে গণসচেতনতা বৃদ্ধির ওপর কঠোরভাবে জোর দিচ্ছেন। এর সুফল ভবিষ্যতে পাওয়া যাবে বলে ধারণা করা যায়।

Mymensingh · 2025

উত্তর

নতুন ব্যবসায় গঠন বা নতুন পণ্য, সেবা, পদ্ধতি বা বাজার সামনে রেখে একজন ব্যবসায়ীর উদ্যোগকে ব্যবসায় উদ্যোগ বলে।

উত্তর

যে দলিলে কোম্পানির দৈনন্দিন অভ্যন্তরীণ ব্যবস্থাপনা কার্য পরিচালনাসংক্রান্ত বিষয় লেখা থাকে তাকে পরিমেল নিয়মাবলি বলে। কোম্পানি কীভাবে তাদের কাজকর্ম পরিচালনা করবে তা পূর্ব থেকে নির্ধারিত হলে ভালো হয়। পরিমেল নিয়মাবলি কোম্পানির তেমনি একটি দলিল যাতে কোম্পানির অভ্যন্তরীণ পরিচালনার সকল নিয়ম উল্লেখ থাকে। এতে উল্লিখিত নিয়মাবলি স্মারকলিপিতে প্রদত্ত ক্ষমতার মধ্যে হতে হয়। প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে এটি তৈরি বাধ্যতামূলক। তবে পাবলিক লিমিটেড কোম্পানি পরিমেল নিয়মাবলি তৈরি না করেও ১৯৯৪ সালের কোম্পানি আইনে বর্ণিত তফসিল-১ ব্যবহার করতে পারে।

উত্তর

অতিরিক্ত পলিথিন উৎপাদনে সমাজের সরকার পক্ষের প্রতি দায়িত্ব লঙ্ঘিত হয়েছে। ব্যবসায় গঠন, পরিচালনা ও নিরাপদে টিকে থাকতে সরকার ব্যবসায়ীদের যে আইনগত সুযোগ-সুবিধা প্রদান করে থাকে তার বিপরীতে সরকারের প্রতি ব্যবসায়ীরা যে দায়-দায়িত্ব পালন করে তাকে সরকারের প্রতি ব্যবসায়ীদের দায়িত্ব বলে। সরকারের সহযোগিতা ছাড়া ব্যবসায়-বাণিজ্য পরিচালনা করা সম্ভব নয়। কারণ সরকার যেকোনো সমাজের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল সংস্থা। উদ্দীপকে বলা হয়েছে, অতিমাত্রায় পলিথিন উৎপাদন ও এর ব্যবহার পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। কিন্তু এর পরও অনেক বছর যাবৎ দেখা যাচ্ছে নানা রঙের বিভিন্ন ডিজাইনের শক্ত পলিথিনের প্যাকেটে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী উন্নতজাতের প্যাকেটজাত করে বাজারে চলছে। উক্ত পলিথিন মাটি, পানি ও পরিবেশের অনেক ক্ষতি সাধন করছে। এভাবে চলতে থাকলে দেশের ভবিষ্যৎ হুমকিস্বরূপ। এক্ষেত্রে ব্যবসায়ীরা সরকারের নিয়মনীতি না মেনে ব্যবসায় পরিচালনা করছেন, যা সরকারের প্রতি সামাজিক দায়িত্ব পালনের পরিপন্থি। তাই বলা যায়, অতিরিক্ত পলিথিন উৎপাদনে সমাজের সরকার পক্ষের প্রতি দায়িত্ব লঙ্ঘিত হয়েছে।

উত্তর

গণসচেতনতাই পারে পলিথিনের ব্যবহার ও উৎপাদন বন্ধ করতে। পলিথিন উৎপাদন ও ব্যবহার পরিবেশকে মারাত্মকভাবে দূষিত করে। এর ব্যবহারে মাটি দূষণ হয় এবং ড্রেনেজ ব্যবস্থা বন্ধ হয়ে পরিবেশের মারাত্মক বিপর্যয় ঘটায়। তাই সরকার এর উৎপাদন ও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করে আইন প্রণয়ন করে। এরূপ আইন বাস্তবায়নে জনগণের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদ্দীপকে বলা হয়েছে, অতিমাত্রায় পলিথিন উৎপাদন ও এর ব্যবহার পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। কিন্তু এর পরও অনেক বছর যাবৎ দেখা যাচ্ছে নানা রঙের বিভিন্ন ডিজাইনের শক্ত পলিথিনের প্যাকেটে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী উন্নতজাতের প্যাকেটজাত করে বাজারে চলছে। উক্ত পলিথিন মাটি, পানি ও পরিবেশের অনেক ক্ষতি সাধন করছে। এ অবস্থা থেকে পরিবেশকে রক্ষা করতে সরকার পলিথিন উৎপাদন ও ব্যবহার বন্ধের নির্দেশ দেয়। এছাড়াও এমন পরিস্থিতিতে গণসচেতনতা বৃদ্ধির ওপরও জোর দেন। এর সুফল, ভবিষ্যতে পাওয়া যাবে বলে ধারণা করা যায়। পলিথিনের উৎপাদন ও ব্যবহার সরকার আইন প্রণয়ন করে বন্ধ করতে চাচ্ছে। কিন্তু সরকার চাইলেই আইনের যথাযথ বাস্তবায়ন সম্ভব হয় না। এজন্য জনগণকেও সচেতন হতে হয়। তাই এ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সরকারের উচিত বিভিন্ন গণমাধ্যমে পলিথিনের ক্ষতিকারক দিক নিয়ে প্রচারণা চালানো। ফলে সবাই পলিথিনের বিরুদ্ধে কথা বলবে এবং জনসচেতনতা তৈরি হয়ে এর উৎপাদন ও ব্যবহার বন্ধ হবে। তাই আমি মনে করি, গণসচেতনতাই পারে পলিথিনের ব্যবহার ও উৎপাদন বন্ধ করতে।
HSCManagement 1st PaperChapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আকিব একজন খাদ্যদ্রব্য উৎপাদনকারী। গ্রাহকের নিকট আবেদনময়ী করে তোলার জন্য তিনি কখনও তার পণ্যে রঙ মেশান না। কেউ তার দ্বারা প্রতারিত হলে তিনি ব্যথিত হন।

Barisal · 2017

ক
নৈতিকতা কী?
খ
বায়ু কীভাবে দূষিত হয়?
গ
আকিব যেভাবে ব্যবসায় পরিচালনা করছে তাতে তার মধ্যে কী লক্ষ করা যাচ্ছে? ব্যাখ্যা করো।
ঘ
তুমি কী মনে করো আকিব ব্যবসায়ের সামাজিক দায়িত্ব পালন করছে? তোমার মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.বায়ু কীভাবে দূষিত হয়?

বায়ু কীভাবে দূষিত হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নৈতিকতা কী?

নৈতিকতা কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

কাপড় ব্যবসায়ী জনাব আকতার পার্বত্য এলাকায় বৈসাবির সময় হ্রাসকৃত মূল্যে কাপড় বিক্রি করেন। সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে যতটুকু সম্ভব অংশগ্রহণ করেন। অন্যদিকে বিখ্যাত ব্যবসায়ী জনাব মোক্তার গত অর্থবছরে আয়কর রিটার্নে সম্পত্তির মূল্য কম দেখিয়ে কর প্রদান করেন।

Jessore · 2017

ক
CSRP কী?
খ
পরিবেশ কীভাবে দূষিত হয়?
গ
উদ্দীপকে জনাব মোক্তার সমাজের কোন পক্ষের প্রতি দায়িত্ব লঙ্ঘন করেছেন? ব্যাখ্যা করো।
ঘ
মূল্যবোধের আলোকে জনাব আকতারের কার্যক্রম বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.পরিবেশ কীভাবে দূষিত হয়?

পরিবেশ কীভাবে দূষিত হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.CSRP কী?

CSRP কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব আব্দুর রাজ্জাক কিছু ফল কেনার জন্য বাজারে গেলেন। তিনি লক্ষ করলেন কোনো ফলের পর মাছি নেই আবার পচনের কোনো দাগও ফলে দেখা যাচ্ছে না। তিনি ভাবলেন, অতীতে ফলের উপর মৌমাছি বা মাছি উড়তে দেখলেও এখন তা নেই কেন? বিষয়টি ভেবে তিনি কোনো ফল না কিনেই বাড়ি ফিরলেন। বিষয়টি তাকে বেশ শঙ্কিত করে তুললো।

Comilla · 2017

ক
ISO-এর পূর্ণরূপ লেখো।
খ
সামাজিক ব্যবসায় বলতে কী বোঝায়?
গ
ফলের উপর মাছি না বসায় ব্যবসায়ীদের কোন বিষয়টি প্রশ্নবিদ্ধ করে? ব্যাখ্যা করো।
ঘ
জনাব রাজ্জাকের শঙ্কা হ্রাসে সমাজের প্রতি ব্যবসায়ীদের দায়বদ্ধতা আছে কি? বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.সামাজিক ব্যবসায় বলতে কী বোঝায়?

সামাজিক ব্যবসায় বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ISO-এর পূর্ণরূপ লেখো।

ISO-এর পূর্ণরূপ লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।