উদ্দীপকে বর্ণিত জনাব রাশেদ কোন পক্ষের প্রতি সামাজিক দায়িত্ব পালনে অবজ্ঞা করছে।
উত্তর: উদ্দীপকে জনাব রাশেদ সমাজের স্থানীয় সম্প্রদায়ের প্রতি দায়িত্ব অবজ্ঞা করছেন। সমাজ থেকে নানা রকম সুযোগ-সুবিধা নিয়েই ব্যবসায়ী সমৃদ্ধ হয়। ব্যবসার কাঁচামাল, মূলধন, শ্রম প্রভৃতি সমাজ থেকে আসে। কাজেই স্থানীয় সম্প্রদায়ের প্রতি ব্যবসায়ের দায়িত্ব অপরিসীম। বিভিন্ন ধরনের পদ্ধতির মাধ্যমে সমাজের প্রতি দায়িত্ব পালন করা যায়। যেমন: ক্ষতিগ্রস্ত জনগণের ত্রাণ ব্যবস্থা করা, পরিবেশ দূষণমুক্ত রাখার জন্য বৃক্ষরোপণ করা, শব্দ দূষণ না করা, কিছু নির্দিষ্ট ও ক্ষতিকর জিনিস ক্রয় বিক্রয় না করা ইত্যাদি। উদ্দীপকে দেখা যায়, জনাব রাশেদ "এবিসি ফ্যাশন" নামক একটি পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠানের মালিক। উৎপাদিত পণ্য গুণগত মানসম্পন্ন ও রুচিসম্মত হাওয়ায় অল্প সময়ের মধ্যে প্রতিষ্ঠানটি বেশ সুনাম অর্জন করেছে। প্রতিষ্ঠানটি গতবছর এলাকার শিক্ষা ও চিকিৎসা সেবা নিশ্চিত করানোর জন্য একটি প্রাইমারি বিদ্যালয় ও একটি দাতব্য চিকিৎসালয় স্থাপন করেছে। তবে প্রতিষ্ঠানটি আবাসিক এলাকার সংলগ্ন হাওয়ায় মেশিনের শব্দের কারণে এলাকাবাসীর অনেক অসুবিধা রয়েছে। এখানে তাদের মেশিনের শব্দ এলাকাবাসির অনেক অসুবিধা হচ্ছে, যা স্থানীয় সম্প্রদায়ের প্রতি দায়িত্ব অবহেলা করা হচ্ছে।
HSC Management 1st Paper Chapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত জনাব রাশেদ কোন পক্ষের প্রতি সামাজিক দায়িত্ব পালনে …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর