সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে "এবিসি ফ্যাশন" এর কার্যক্রম মূল্যায়ন কর।
উত্তর: সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে উদ্দীপকে প্রতিষ্ঠান কার্যক্রম খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। সমাজ সংশ্লিষ্ট পক্ষসমূহের প্রতি ব্যবসার কর্তব্য পালনের দায়ী হলো ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা। উৎপাদক, সরবরাহকারী, ক্রেতা, ভোক্তা, সরকার, মধ্যস্থ ব্যবসায়ী প্রভৃতির পক্ষেই সমষ্টি হল সমাজ। ব্যবসায়িকে সমাজের এসব পক্ষের প্রতি দায়িত্ব পালন করতে হয়। উদ্দীপকে দেখা যায়, জনাব রাশেদ "এবিসি ফ্যাশন" নামক একটি পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠানের মালিক। উৎপাদিত পণ্য গুণগত মানসম্পন্ন ও রুচিসম্মত হাওয়ায় অল্প সময়ের মধ্যে প্রতিষ্ঠানটি বেশ সুনাম অর্জন করেছে। প্রতিষ্ঠানটি গতবছর এলাকার শিক্ষা ও চিকিৎসা সেবা নিশ্চিত করানোর জন্য একটি প্রাইমারি বিদ্যালয় ও একটি দাতব্য চিকিৎসালয় স্থাপন করেছে। তবে প্রতিষ্ঠানটি আবাসিক এলাকার সংলগ্ন হাওয়ায় মেশিনের শব্দের কারণে এলাকাবাসীর অনেক অসুবিধা রয়েছে। ব্যবসায়ের ক্ষেত্রে সমাজের বিভিন্ন পক্ষ তাদেরকে সহায়তা করে থাকে। ব্যবসায়ীদের উচিত সমাজের প্রতি দায়িত্ব পালন করা । আর উদ্দীপকের প্রতিষ্ঠানটি সমাজের প্রতি দায়িত্ব পালন করে বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, ইত্যাদি গড়ে তুলেছেন। যা সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ।
HSC Management 1st Paper Chapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · সৃজনশীল
সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে "এবিসি ফ্যাশন" এর কার্যক্রম মূল্যায়…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর