উদ্দীপকে জনাব টগর সমাজের কোন পক্ষের প্রতি দায়িত্ব পালনে অবহেলা করছেন? ব্যাখ্যা কর।
উত্তর: মিস্টার টগরের কর্মকান্ড সমাজের ক্রেতা ও ভোক্তা পক্ষটির প্রতি দায়িত্ব অবহেলা করছেন। সমাজের বিভিন্ন পক্ষের প্রতি ব্যবসা যে দায়িত্ব পালন করে তাকে ব্যবসায়ের সামাজিক দায়িত্ব পালন বলে। ক্রেতা বা ভোক্তা হল সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ পক্ষ।ব্যবসায় সকল কর্মকাণ্ড ক্রেতা বা ভোক্তাকে ঘিরেই হয়ে থাকে।এই ভোক্তা শ্রেণীর জন্য ন্যায্যমূল্যে যথাসময়ে উত্তম পণ্য সরবরাহ করা ব্যবসায়ীদের দায়িত্ব। উদ্দীপকে জনাব টগর একজন মাস্ক প্রস্তুতকারী ব্যবসায়ী। করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সরকার আবার লকডাউন দিবে তিনি এমনটি আঁচ করতে পেরেছেন। অধিক মুনাফার আশায় তিনি গোডাউনের মাস্ক বিক্রয় বন্ধ করে দেন ফলে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি হয়। তার উচিত ছিল বাজারে দ্রুত মস্ক সরবরাহ করা যাতে ক্রেতারা ন্যায্য মূল্যে মাস্ক ক্রয় করতে পারে।কিন্তু তিনি এরূপ না করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করেছে।তাই বলা যায়,জনাব টগর ক্রেতা ও ভোক্তাদের প্রতি সামাজিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন।
HSC Management 1st Paper Chapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · সৃজনশীল
উদ্দীপকে জনাব টগর সমাজের কোন পক্ষের প্রতি দায়িত্ব পালনে অবহেলা করছ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর