উদ্দীপকে বর্ণিত নীলাচল লিমিটেড শিক্ষাবৃত্তি প্রকল্প ব্যবসায়ের কোন দায়িত্বের উদাহরণ? বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত নীলাচল লিমিটেডের শিক্ষাবৃত্তি প্রকল্প ব্যবসায় সামাজিক দায়িত্বের উদাহরণ। সমাজের মানুষের কাছ থেকে ব্যবসায়ীরা যে সকল সুযোগ-সুবিধা গ্রহণ করে তার বিপরীতে সমাজের মানুষের প্রতি ব্যবসায়ীরা যে দায় দায়িত্ব পালন করে তাকে ব্যবসায়ীর সামাজিক দায়িত্ব বলে। বর্তমানে মুনাফা অর্জনের সঙ্গে সঙ্গে ব্যবসায়ীর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি বা পক্ষ গুলোর প্রতি ও দায়িত্ব পালন করতে হয়। যা ব্যবসায়ের সামাজিক দায়িত্ব হিসেবে গণ্য। উদ্দীপকের নীলাচল লিমিটেড একটি বৃহদায়তন উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি সুনাম অর্জন ও মুনাফা বৃদ্ধিতে কিছু সমাজসেবামূলক প্রকল্প হাতে নিচ্ছে। দেশের প্রত্যন্ত অঞ্চলে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি চালু করতে চাচ্ছে। এমন কার্যক্রম গুলো ব্যবসায় সামাজিক দায়িত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত নীলাচল লিমিটেডের শিক্ষাবৃত্তি প্রকল্প ব্যবসায় সামাজিক দায়িত্বের উদাহরণ।
HSC Management 1st Paper Chapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত নীলাচল লিমিটেড শিক্ষাবৃত্তি প্রকল্প ব্যবসায়ের কোন …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর