জনাব ইশতিয়াক এর কার্যক্রমের যথার্থতা তুলে ধর।
উত্তর: জনাব ইশতিয়াকের কার্যক্রম সামাজিক দায়বদ্ধতার অংশ। সমাজের মানুষের কাছ থেকে ব্যবসায়ী ইশতিয়াক সকল সুযোগ-সুবিধা গ্রহণ করে তার বিপরীতে সমাজের মানুষের প্রতি ব্যবসায়ীদের যে দায়ের সৃষ্টি হয় তাকে ব্যবসায়ীদের সমাজের প্রতি দায়বদ্ধতা বলে। এমন দায়বদ্ধতা হলো এক ধরনের ব্যবসায়িক শিষ্টাচার বা নীতি। এমন নীতি সমাজের প্রতি ব্যবসায় প্রতিষ্ঠানের দায়িত্ব পালনকে ব্যবসায়ীক নিয়মের অন্তর্ভুক্ত মনে করা হয়। উদ্দীপকে জনাব ইশতিয়াক একটি শিশু খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান স্থাপনের সিদ্ধান্ত নেন। নিজস্ব মূলধন ও ব্যাংক ঋণ থেকে তিনি তা স্থাপন করেন। পণ্য উৎপাদনের ক্ষেত্রে কাঁচামাল থেকে শুরু করে সকল পর্যায়ে গুণগত মান নিয়ে তিনি সর্বদা সচেতন। স্বাস্থ্যসম্মত, সঠিক ওজন এবং ন্যায্য মূল্যের কারণে বাজারে তার পণ্যের ব্যাপক সুনাম। বর্তমানে তিনি একজন সফল শিল্পপতি। তিনি তার প্রতিষ্ঠানে অর্জিত মুনাফা হতে প্রতিবছর শিশুদের চিকিৎসা সেবা, শিক্ষাবৃত্তি, শিশুদের নিরাপদ খাদ্য কর্মসূচি, শিশুদের টিকাদান কর্মসূচি ইত্যাদিতে দান করেন। ব্যবসায় একটি সামাজিক প্রতিষ্ঠান। সমাজের মানুষের বিভিন্ন বস্তুগত ও অবস্থুগত চাহিদা পূরণের মাধ্যমে মুনাফা অর্জন করায় ব্যবসায়ীর কাজ। যে ব্যবসায় এরূপ অর্থ পুরনে ব্যর্থ হয় সেই ব্যবসায়ীর পক্ষে সাফল্য অর্জন করা সম্ভব নয়।তাই বর্তমানে মুনাফা অর্জনের পাশাপাশি সমাজের প্রতি দায়িত্ব পালন করতে হয় যা উদ্দীপকের ইশতিয়াক করেছে। তাই আমি মনে করি, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে জনাব ইশতিয়াক এর কার্যক্রম সম্পূর্ণ যৌক্তিক।
HSC Management 1st Paper Chapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · সৃজনশীল
জনাব ইশতিয়াক এর কার্যক্রমের যথার্থতা তুলে ধর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর