উদ্দীপকে জনাব সালাম কোন পক্ষের প্রতি দায়িত্ব পালনে অবজ্ঞা করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব সালাম ক্রেতা ও ভোক্তার প্রতি দায়িত্ব পালন অবজ্ঞা করেছেন। ব্যবসায় হতে ক্রেতা ও ভোক্তার আপনের সামগ্রিক কেনার ফলে তাদের প্রতি ব্যবসায়ীরা যে দায় দায়িত্ব পালন করে তাকে ক্রেতা ও ভোক্তাদের প্রতি ব্যবসায়ীদের দায়িত্ব বলে। ক্রেতাদের কেন্দ্র করে ব্যবসায়ের সব কার্যক্রম পরিচালিত হয়। কারণ তাদের পণ্য কেনা বা না কেনার উপরেই প্রতিষ্ঠানের সাফল্য ও ব্যর্থতা নির্ভর করে। উদ্দীপকে সালাম একজন আমদানিকারক। গত বছর রমজান মাস উপলক্ষে বিভিন্ন পণ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি পাওয়া এ বছর তিনি ৫০ হাজার মেট্রিক টন পিঁয়াজ ও ছোলা আমদানি করেন। কিন্তু আমদানিকৃত পণ্যের মূল্য বেশি হওয়ার আশায় তিনি এগুলো বাজারে সরবরাহ করেননি। এতে দ্রব্যমূল্য বেড়ে যায় এবং ক্রেতা ও ভোক্তারা ক্ষতিগ্রস্ত হয়। তাই বলা যায়, উদ্দীপকে জনাব সালাম ক্রেতা ও ভোক্তা পক্ষের প্রতি দায়িত্ব পালনে অবজ্ঞা করেছেন।
HSC Management 1st Paper Chapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · সৃজনশীল
উদ্দীপকে জনাব সালাম কোন পক্ষের প্রতি দায়িত্ব পালনে অবজ্ঞা করেছেন? …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর