নৈতিকতার মানদন্ডে জনাব সালামের মত ব্যবসায়ীদের কর্মকাণ্ড মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকের জনাব সালামের কর্মকাণ্ড নৈতিকতার মানদন্ডে অনৈতিক। উচিত এবং ন্যায়-নীতি মেনে চলাই হচ্ছে নৈতিকতা। আর কোনটা ভালো, কোনটা মন্দ এ সম্পর্কিত মানুষের বোধ বা উপলব্ধি হচ্ছে মূল্যবোধ। অর্থাৎ মূল্যবোধের বহিঃপ্রকাশ হচ্ছে নৈতিকতা। এই নৈতিকতার গুনেই একজন ব্যবসায়ী সৎ ও ন্যায় নিষ্ঠাবান হয়ে থাকেন আর নৈতিকতার অভাবেই একজন ব্যবসায়ী অসৎ হয়ে থাকেন। উদ্দীপকে দেখা যায় সালাম একজন আমদানিকারক। গত বছর রমজান মাসে তিনি বিভিন্ন পণ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি পাওয়া এই বছর তিনি ৫০ হাজার মেট্রিক টন পিঁয়াজ ও ছোলা আমদানি করেন। কিন্তু আমদানিকৃত পণ্যদ্রব্য বেশি মূল্যে বিক্রয়ের আশায় তিনি এগুলো বাজারে সরবরাহ করেননি। তিনি আশা করেছে এ বছর প্রচুর মুনাফা অর্জন হবে। সালাম অধি ক্লাবের আশায় যে কাজটি করেছে তার সমাজের মানুষের জন্য মারাত্মক ক্ষতিকারক।এর ফলে পুরো রমজান মাসে মানুষকে অতীত মূল্যে পণ্যদ্রব্য ক্রয় করতে হয়েছে। যা সমাজের মানুষের নিকট কখনোই কাম্য নয়। তাই বলা যায়, উদ্দীপকে জনাব সালামের কর্মকাণ্ড নৈতিকতার মানদন্ডে অনৈতিক।
HSC Management 1st Paper Chapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · সৃজনশীল
নৈতিকতার মানদন্ডে জনাব সালামের মত ব্যবসায়ীদের কর্মকাণ্ড মূল্যায়ন কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর