শেয়ারFacebookWhatsApp

বকেয়া অর্থ সময়মতো পরিশোধ করে আব্দুল আলীম ব্যবসায়ী হিসেবে কোন ধরনের দায়িত্ব পালন করে? ব্যাখ্যা কর।

উত্তর: বকেয়া অর্থ সময়মত পরিশোধ করে আব্দুল আলীম ব্যবসায়ী হিসেবে সামাজিক দায়িত্ব পালন করে। সমাজের মানুষের কাছ থেকে ব্যবসায়ীরা যে সকল সুযোগ-সুবিধা গ্রহণ করে তার বিপরীতে সমাজের মানুষের প্রতি ব্যবসায়ীরা যে দায়িত্ব পালন করে তাকে ব্যবসায়ের সামাজিক দায়িত্ব বলে। যে ব্যবসায় এরূপ দায়িত্ব পালনে ব্যর্থ, তাঁদের পক্ষে ব্যবসায়ে সাফল্য অর্জন সম্ভব হয় না। উদ্দীপকে আব্দুল আলীম ঝিনাইদহের কৃষকদের কাছ থেকে বাকিতে সবজি ক্রয় করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করেন। পরবর্তীতে দ্রুত সময়ের মধ্যে কৃষকদের বকেয়া পরিশোধ করে দেন। আব্দুল আলীমের এসকল কর্মকান্ডগুলো ব্যবসায়ের সামাজিক দায়িত্বের মধ্যে পড়ে। তাই বলা যায়, বকেয়া অর্থ সময়মত পরিশোধ করে আব্দুল আলীম ব্যবসায়ী হিসেবে সামাজিক দায়িত্ব পালন করেন।

HSC Management 1st Paper Chapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Management 1st Paper · Chapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · সৃজনশীল

বকেয়া অর্থ সময়মতো পরিশোধ করে আব্দুল আলীম ব্যবসায়ী হিসেবে কোন ধরনের …

উদ্দীপক

ঝিনাইদহের প্রত্যন্ত অঞ্চলের কৃষকদের মধ্যে এক ধরনের কৃষক সবজি উৎপাদনে পোকা দমনে কীটনাশকের পরিবর্তে প্রাকৃতিক পদ্ধতি ব্যবহার করে! কৃষকদের অন্য গ্রুপ ব্যাপক মাত্রার কীটনাশক ব্যবহার করে। আব্দুল আলীম ১ম শ্রেণির কৃষক থেকে বাকিতে সবজি ক্রয় করে ঢাকার বাজারে বিক্রি করে। বিক্রয় শেষে যথাসম্ভব। তাড়াতাড়ি সে কৃষকদের বকেয়া পাওনা পরিশোধ করে দেয়। ১ম প্রকারের সবজি বিক্রয়ে তুলনামূলকভাবে কম লাভ হলেও আব্দুল আলীম এ কাজে আত্মতৃপ্তি লাভ করেন।

উত্তর

যা করা উচিত তা করা, যা করা উচিত নয় তা থেকে বিরত থাকাকে নৈতিকতা বলে।

উত্তর

সমাজের মানুষের প্রতি ব্যবসায়ীরা যে দায়িত্ব পালন করে তাকে ব্যবসায়ের সামাজিক দায়িত্ব বলে। ব্যবসায় একটি সামাজিক প্রতিষ্ঠান। সমাজের মানুষের বিভিন্ন বস্তুগত ও অবস্তুগত চাহিদা পূরণের মাধ্যমে মুনাফা অর্জন করাই ব্যবসায়ীর কাজ। যে ব্যবসায় এরূপ অভাব পূরণে ব্যর্থ হয়, সেই ব্যবসায়ীর পক্ষে সাফল্য অর্জন করা সম্ভব নয়। তাই বর্তমানে মুনাফা অর্জনের সঙ্গে সঙ্গে ব্যবসায়ের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি বা পক্ষগুলোর প্রতিও দায়িত্ব পালন করতে হয়। যা ব্যবসায়ের সামাজিক দায়িত্ব হিসেবে গণ্য।

উত্তর

বকেয়া অর্থ সময়মত পরিশোধ করে আব্দুল আলীম ব্যবসায়ী হিসেবে সামাজিক দায়িত্ব পালন করে। সমাজের মানুষের কাছ থেকে ব্যবসায়ীরা যে সকল সুযোগ-সুবিধা গ্রহণ করে তার বিপরীতে সমাজের মানুষের প্রতি ব্যবসায়ীরা যে দায়িত্ব পালন করে তাকে ব্যবসায়ের সামাজিক দায়িত্ব বলে। যে ব্যবসায় এরূপ দায়িত্ব পালনে ব্যর্থ, তাঁদের পক্ষে ব্যবসায়ে সাফল্য অর্জন সম্ভব হয় না। উদ্দীপকে আব্দুল আলীম ঝিনাইদহের কৃষকদের কাছ থেকে বাকিতে সবজি ক্রয় করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করেন। পরবর্তীতে দ্রুত সময়ের মধ্যে কৃষকদের বকেয়া পরিশোধ করে দেন। আব্দুল আলীমের এসকল কর্মকান্ডগুলো ব্যবসায়ের সামাজিক দায়িত্বের মধ্যে পড়ে। তাই বলা যায়, বকেয়া অর্থ সময়মত পরিশোধ করে আব্দুল আলীম ব্যবসায়ী হিসেবে সামাজিক দায়িত্ব পালন করেন।

উত্তর

আব্দুল আলীমের কীটনাশকমুক্ত সবজি, বিক্রয়ের কার্যক্রমটি নৈতিকতার মানদন্ডে নৈতিকতাসম্পন্ন। উচিত এবং ন্যায়-নীতি মেনে চলাই হচ্ছে নৈতিকতা। আর কোনটা ভালো, কোনটা মন্দ এ সম্পর্কিত মানুষের বোধ বা উপলব্ধিই হচ্ছে মূল্যবোধ। অর্থাৎ মূল্যবোধের বহিঃপ্রকাশ হচ্ছে নৈতিকতা। এ নৈতিকতার গুণেই একজন ব্যবসায়ী সৎ ও ন্যায়-নিষ্ঠাবান হয়ে থাকেন। আর নৈতিকতার অভাবেই একজন ব্যবসায়ী অসৎ হয়ে থাকেন। উদ্দীপকে আব্দুল আলীম ঝিনাইদহের কৃষকদের কাছ থেকে বাকিতে সবজি ক্রয় করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করেন। পরবর্তীতে দ্রুত সময়ের মধ্যে কৃষকদের বকেয়া পরিশোধ করে দেন। ১ম প্রকারের সবজি বিক্রয়ে তুলনামূলকভাবে লাভ কম হলেও আব্দুল আলীম এ কাজে আত্মতৃপ্তি লাভ করেন। আব্দুল আলীম একজন সমাজ হৈতিষি মানুষ। তিনি গ্রাহকদের কথা চিন্তা করে তার ব্যবসায় কর্মকান্ড পরিচালনা করেন। এজন্য তিনি সবসময় গ্রাহকদের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে সঠিক দামে, উৎকৃষ্ট মানের সবজি বিক্রয় করেন। এতে মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়। এছাড়াও তিনি বকেয়া অর্থ দ্রুত পরিশোধ করে দেন। আব্দুল আলীমের এসকল কর্মকান্ড দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই আমি মনে করি, আব্দুল আলীমের কীটনাশকমুক্ত সবজি বিক্রয়ের কার্যক্রমটি নৈতিকতার মানদন্ডে নৈতিকতাসম্পন্ন।
HSCManagement 1st PaperChapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আকিব একজন খাদ্যদ্রব্য উৎপাদনকারী। গ্রাহকের নিকট আবেদনময়ী করে তোলার জন্য তিনি কখনও তার পণ্যে রঙ মেশান না। কেউ তার দ্বারা প্রতারিত হলে তিনি ব্যথিত হন।

Barisal · 2017

ক
নৈতিকতা কী?
খ
বায়ু কীভাবে দূষিত হয়?
গ
আকিব যেভাবে ব্যবসায় পরিচালনা করছে তাতে তার মধ্যে কী লক্ষ করা যাচ্ছে? ব্যাখ্যা করো।
ঘ
তুমি কী মনে করো আকিব ব্যবসায়ের সামাজিক দায়িত্ব পালন করছে? তোমার মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.বায়ু কীভাবে দূষিত হয়?

বায়ু কীভাবে দূষিত হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নৈতিকতা কী?

নৈতিকতা কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

কাপড় ব্যবসায়ী জনাব আকতার পার্বত্য এলাকায় বৈসাবির সময় হ্রাসকৃত মূল্যে কাপড় বিক্রি করেন। সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে যতটুকু সম্ভব অংশগ্রহণ করেন। অন্যদিকে বিখ্যাত ব্যবসায়ী জনাব মোক্তার গত অর্থবছরে আয়কর রিটার্নে সম্পত্তির মূল্য কম দেখিয়ে কর প্রদান করেন।

Jessore · 2017

ক
CSRP কী?
খ
পরিবেশ কীভাবে দূষিত হয়?
গ
উদ্দীপকে জনাব মোক্তার সমাজের কোন পক্ষের প্রতি দায়িত্ব লঙ্ঘন করেছেন? ব্যাখ্যা করো।
ঘ
মূল্যবোধের আলোকে জনাব আকতারের কার্যক্রম বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.পরিবেশ কীভাবে দূষিত হয়?

পরিবেশ কীভাবে দূষিত হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.CSRP কী?

CSRP কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব আব্দুর রাজ্জাক কিছু ফল কেনার জন্য বাজারে গেলেন। তিনি লক্ষ করলেন কোনো ফলের পর মাছি নেই আবার পচনের কোনো দাগও ফলে দেখা যাচ্ছে না। তিনি ভাবলেন, অতীতে ফলের উপর মৌমাছি বা মাছি উড়তে দেখলেও এখন তা নেই কেন? বিষয়টি ভেবে তিনি কোনো ফল না কিনেই বাড়ি ফিরলেন। বিষয়টি তাকে বেশ শঙ্কিত করে তুললো।

Comilla · 2017

ক
ISO-এর পূর্ণরূপ লেখো।
খ
সামাজিক ব্যবসায় বলতে কী বোঝায়?
গ
ফলের উপর মাছি না বসায় ব্যবসায়ীদের কোন বিষয়টি প্রশ্নবিদ্ধ করে? ব্যাখ্যা করো।
ঘ
জনাব রাজ্জাকের শঙ্কা হ্রাসে সমাজের প্রতি ব্যবসায়ীদের দায়বদ্ধতা আছে কি? বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.সামাজিক ব্যবসায় বলতে কী বোঝায়?

সামাজিক ব্যবসায় বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ISO-এর পূর্ণরূপ লেখো।

ISO-এর পূর্ণরূপ লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।