মিসেস ইলমি রহমান ব্যবসায়ের কোন সামাজিক দায়িত্ব পালন করছেন না? ব্যাখ্যা কর।
উত্তর: মিসেস ইলমি রহমান সরকারের প্রতি সামাজিক দায়িত্ব পালন করছেন না। ব্যবসায় গঠন, পরিচালনা ও নিরাপদে টিকে থাকতে সরকার ব্যবসায়ীদের যে আইনগত সুযোগ-সুবিধা প্রদান করে থাকে তার বিপরীতে সরকারের প্রতি ব্যবসায়ীরা যে দায়-দায়িত্ব পালন করে তাকে সরকারের প্রতি ব্যবসায়ীদের দায়িত্ব বলে। সরকারের সহযোগিতা ছাড়া ব্যবসায়-বাণিজ্য পরিচালনা করা সম্ভব নয়। কারণ সরকার যে কোনো সমাজের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল সংস্থা। উদ্দীপকে ইলমি রহমান ভোলা শহরে বুটিক হাউজের মালিক। এ ব্যবসায় করে তিনি বেশ লাভবান হয়েছেন। তিনি মনে করেন তার অনেক দায়িত্ব ও কর্তব্য আছে। এজন্য তিনি নিয়মিত শ্রমিকদের মজুরি দেন, সময়মত পাওনাদারদের টাকা পরিশোধন করেন, দরিদ্রদের সাহায্য করেন। কিন্তু নিয়মিত আয়কর পরিশোধ করেন না, যা সরকার প্রতি দায়িত্ব পালনের পরিপন্থি। তাই বল্ম যায়, মিসেস ইলমি রহমান সরকারের প্রতি সামাজিক দায়িত্ব পালন করছেন না।
HSC Management 1st Paper Chapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · সৃজনশীল
মিসেস ইলমি রহমান ব্যবসায়ের কোন সামাজিক দায়িত্ব পালন করছেন না? ব্যাখ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর