উদ্দীপকের জনাব শাহেদের কাজে ব্যবসায়ের কোন পক্ষের প্রতি দায়িত্ব লঙ্ঘিত হয়েছে? বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে জনাব শাহেদের কাজে সমাজের ক্রেতা ও ভোক্তা পক্ষের প্রতি দায়িত্ব লঙ্ঘিত হয়েছে। ব্যবসায় হতে ক্রেতা ও ভোক্তারা পণ্য-সামগ্রী কেনার ফলে তাদের প্রতি ব্যবসায়ীরা যে দায়-দায়িত্ব পালন করে তাকে ক্রেতা ও ভোক্তাদের প্রতি ব্যবসায়ীদের দায়িত্ব বলে। ক্রেতাদের কেন্দ্র করে ব্যবসায়ের সব কার্যক্রম পরিচালিত হয়। কারণ তাদের পণ্য কেনা বা না কেনার উপরই প্রতিষ্ঠানের সাফল্য ও ব্যর্থতা নির্ভর করে। উদ্দীপকে বলা হয়েছে, রোজাকে সামনে রেখে পিঁয়াজের বাজারে শুরু হয়েছে ব্যাপক কারসাজি। জনাব শাহেদ একজন পাইকারি ব্যবসায়ী। তিনি পরিকল্পিতভাবে পর্যাপ্ত পিঁয়াজ মজুদ করে রেখেছেন, যাতে পরবর্তীতে বিক্রয় করে অধিক মুনাফা লাভ করতে পারে। এক্ষেত্রে জনাব শাহেদ যথাসময়ে পেঁয়জ সরবরাহ না করে ক্রেতা ও ভোক্তাদের প্রতি সামাজিক দায়িত্ব পালনে অবজ্ঞা করেছেন।
HSC Management 1st Paper Chapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · Chapter 12: ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · সৃজনশীল
উদ্দীপকের জনাব শাহেদের কাজে ব্যবসায়ের কোন পক্ষের প্রতি দায়িত্ব লঙ্ঘ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর